মহামানব স্বামী বিবেকানন্দের 158 তম জন্ম দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় নদীয়ার শান্তিপুরে - The News Lion

মহামানব স্বামী বিবেকানন্দের 158 তম জন্ম দিবস উপলক্ষে ম্যারাথন দৌড় নদীয়ার শান্তিপুরে

 


দি নিউজ লায়নঃ   জেলা বিভিন্ন স্থানে এবং জেলা পেরিয়ে খবর পৌঁছেছিলো নদীয়ার শান্তিপুরে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত হলো  ম্যারাথন দৌড়।  আজ সকালে শান্তিপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস ভবনে স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করে, তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শান্তিপুর ডাকঘর মোড় নেতাজির পাদদেশ থেকে শুরু হয়, পুরো প্রশেসান রোড প্রায় 5 কিলোমিটার দৌড়ালেন প্রায় দেড়শ যুবক-যুবতী।


 পুরুষদের মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনজন এবং মহিলাদের মধ্যে থেকেও স্থান অধিকারিণীদের নগদ অর্থ ট্রফি এবং সার্টিফিকেট প্রদান করা হয়।  শান্তিপুরের বিভিন্ন খেলাধুলা করা ক্লাব কর্মকর্তা জানানএ ধরনের আয়োজন সচরাচর হয় না শান্তিপুরে! তাই বেশিরভাগ সময়ই জেলার বাইরে যেতে হয় আমাদের। আজ শান্তিপুরে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্যের উদ্যোগে এমন ধরনের আয়োজনে খুশি আমরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.