বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝুলে থাকলো যুবক বিদ্যুৎ খুঁটিতে - The News Lion

বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝুলে থাকলো যুবক বিদ্যুৎ খুঁটিতে



দি নিউজ লায়নঃ   মঙ্গলবার দুপুর আড়াইটা নাগাদ হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয়ে বিদ্যুৎ খুঁটিতে ঝুলে থাকলো এক যুবক প্রায় ২ ঘন্টা ধরে।এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চুনখালি অঞ্চলের মোল্লা পাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে চুনাখালি অঞ্চলের মালি পাড়া গ্রামের বাসিন্দা ২৬ বছরের যুবক চিরঞ্জীত মালি।সে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতো এলাকার বাড়ি বাড়ি।




এদিন দুপুরে মোল্লা পাড়া এলাকায় রোডের বিদ্যুতের খুঁটি বেয়ে ওঠে যুবক চিরঞ্জীত মালি।বিদ্যুতের খুঁটির উপর দিয়ে গিয়েছে হাইটেনশন বিদ্যুতের তার।আর এই হাইটেনশন তারে বিদ্যুৎপৃষ্ট হয় যুবক চিরঞ্জীত মালি।আর বিদ্যুৎ পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলে থাকে যুবক।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় থানায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।


বিদ্যুৎহীন করে পুলিশ যুবক কে  উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।পুলিশ জানান বিদ্যুৎতের খুঁটিতে এক যুবক উঠলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়।দেহটি উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.