পুরুলিয়ায় উদ্ধার 'মাওবাদী' পোস্টার - The News Lion

পুরুলিয়ায় উদ্ধার 'মাওবাদী' পোস্টার

 


দি নিউজ লায়নঃ    পুরুলিয়ায় উদ্ধার হলো মাওবাদী পোস্টার। মঙ্গলবার সকালে পুরুলিয়ার ঝালদা এলকার মাঠারী খামারের সাপকাটা নালার কাছে একটি গুমটির গায়ে সাটানো মাওবাদী নামাঙ্কিতওই পোস্টার দেখতে পান স্থানীয়গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পোস্টার গুলি সরিয়ে দেয় সেখান থেকে।  


স্থানীয় ও পুলিশ সূত্রে খবর একটি সাদা কাগজে  বাংলায় লাল কালিতে 'সিপিআই মাওবাদী নামে লেখা রয়েছে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। এর পরে তাতে লেখা ' মদ বন্ধ করুন '।


 ওই পোষ্টারের ডানদিকে লেখা ' ঠিকাদার কি করছেন ' এর পরেই একে একে ৬ জনের নাম উল্লেখ রয়েছে। যাতে এই এলাকার এক ঠিকাদার, এক সিভিক সেচ্ছাসেবক তথা সিপিআইএম এর পঞ্চায়েত সমিতির স্বামী, মাঠারী খামার  গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক, সিপিআইএমের এক গ্রাম পঞ্চায়েত সদস্য, এই অঞ্চলের সিপিআইএমের এক যুব নেতা ও এই এলাকার আরেক পঞ্চায়েত সমিতির সিপিআইএমের নির্বাচিত প্রতিনিধিরা স্বামী তথা সিপিআইএমের ঝালদা এরিয়া কমিটির সম্পাদক উজ্জ্বল চট্টরাজ  নাম লেখা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে কারা ঐ পোস্টার লাগানো থাকলে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে মাও যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.