বীরভূমের বিজেপি নেতাকে খুনের মামলায় গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ
দি নিউজ লায়নঃ খুনের মামলায় গ্রেফতার বীরভূমের বিজেপি নেতা। সোমবার তাঁকে গ্রেবতার করে ঝাড়খণ্ড পুলিশ। নয় বছর পলাতক থাকার পর ঝাড়খণ্ডের শিকারীপাড়ার থানার পুলিশ গ্রেপতার করলো বিজেপির আদিবাসি নেতা সুনীল সোরেন কে। সোমবার রাত দশটা নাগাদ নিজের বাড়ি থেকে গ্রেপতার হন পেশায় স্কুল শিক্ষক ও বিজেপি নেতা। পুলিশ সূএে জানা যাচ্ছে, ২০১০ সালে নভেম্বর মাসে বালু কিস্কু নামে একটা ব্যাক্তি খুন হন।
পরিবারের তরফে অভিযোগ করা হয় খুনের পেছনে সুনীল সরেন যুক্ত। তারপর থেকে পুলিশ হন্যে হয়ে খোঁজ করছিলো সুনীল সোরেনের। অবশেষে র্দীঘ নেয় বছর পরে পুলিশ এ-ই বিজেপির নেতার হদিশ পায়। এরপর আদালত থেকে গ্রেপতারি পরোয়ানা নিয়ে এসে পুলিশ নিয়ে যায়। শিকারী পাড়া থানার পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছ সুনীল সরেন কে দুমকা আদালতে তুললে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ জানায় এবার খুনের রহস্য সমাধান হবে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ রাজ্যে পঞ্চায়েত ভোটের সময় থেকেই বিজেপি বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম জঙ্গলমহল এর বিভিন্ন জেলায় ঝাড়খন্ড থেকে আসা বহু দুষ্কৃতীকে ঢুকিয়েছে। সুনীল হল তেমনি এক দাগি দুষ্কৃতী একাধিক খুনের মামলা রয়েছে তার বিরুদ্ধে এছাড়াও বিভিন্ন রকম সমাজ বিরোধী কার্যকলাপে ঝাড়খন্ডে এবং বীরভূমে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিধানসভা ভোটের আগে প্রশাসনের উচিত আরো বেশি করে অভিযান চালিয়ে এই সমস্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেপ্তার করা।

Post a Comment