লালগড়ের নেতাই গ্রামে ৭ই জানুয়ারী শহীদদের স্মরণে স্মরণসভার আয়োজন করবে তৃণমূল, ছত্রধর মাহাতো - The News Lion

লালগড়ের নেতাই গ্রামে ৭ই জানুয়ারী শহীদদের স্মরণে স্মরণসভার আয়োজন করবে তৃণমূল, ছত্রধর মাহাতো

 



দি নিউজ লায়নঃ       ৭ ই জানুয়ারি নেতাই গণহত্যা দিবস।  ২০১১ সালের ৭ ই জানুয়ারি লালগড়ের নেতাই গ্রামে সিপিএম নেতা রথীন দণ্ডপাট  এর  বাড়ি থেকে গ্রামবাসী দের উপর নির্বিচারে গুলি করা হয়। যার ফলে চারজন মহিলা সহ মোট ৯জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং ২৯ জন গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এরপর নেতাই গ্রামে ঘটনাস্থলে তৈরি করা হয় গণহত্যায় নিহত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদী। সেই সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন শুভেন্দু অধিকারী, মুকুল রায়। তারা এখন বিজেপি দলে যোগ দিয়েছেন। 


তাই অন্যান্য বছরের তুলনায় এ বছর নেতাই শহীদ দিবসে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য নেতাই গ্রামবাসীদের মধ্যে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। বিজেপিতে যোগদান করলে ও শুভেন্দু অধিকারী ওই দিন নেতাই গ্রামে যাবেন বলে ঘোষণা করেছেন। তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ৭ই জানুয়ারি নেতাই গ্রামের শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। শনিবার তৃণমূল কংগ্রেসের ব্লক কার্যালয় লালগড়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠক করেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র ।ওই বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক লালগড়ের ভূমিপুত্র ছত্রধর মাহাতো, তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি, ঝাড়গ্রাম জেলা তৃনমূলের সভাপতি বিধায়ক দুলাল মুর্মু ও তৃণমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী সহ তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা ।


নেতাই গণহত্যা দিবস উদযাপন নিয়ে ওই প্রস্তুতি বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। মন্ত্রী সৌমেন  মহাপাত্র কিভাবে ৭ই জানুয়ারি দলের কর্মসূচি নেতাই গ্রামে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন। ৭ ই জানুয়ারি নেতাই গ্রামে শহীদ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ,রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, একাধিক বিধায়ক সহ দলের নেতৃত্বগন। তৃণমূলের রাজ্য সভাপতি সম্পাদক ছত্রধর মাহাতো বলেন ৭ ই জানুয়ারি নেতাই গ্রামে তৃণমূলের উদ্যোগে শহীদদের স্মরণে স্মরণসভার আয়োজন করা হবে। ঐদিন বেলা এগারোটার সময় মিছিল করে সবাই নেতাই গ্রামে শহীদ বেদীতে মাল্যদান করে শহীদদের শ্রদ্ধা জানাবেন ।এরপর নেতাই গ্রামে প্রবেশের মুখে যে মাঠ আছে সেই মাঠের সভায় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সৌমেন মহাপাত্র সহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখবেন। তিনি বলেন নেতাই গ্রামের শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ স্মরণ সভায় কয়েক হাজার মানুষ যোগদান করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.