দুদিন ধরে নিখোঁজ থাকার পর দাসপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ,এলাকায় চাঞ্চল্য - The News Lion

দুদিন ধরে নিখোঁজ থাকার পর দাসপুরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ,এলাকায় চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ      দুদিন নিখোঁজ থাকার পর শনিবার  পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বেড়সাগর পুর গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হলো অশোক হাজরা (৫০)নামে এক ব্যক্তির মৃতদেহ। অশোক হাজরা বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। শুক্রবার বেড়সাগরপুর গ্রামের  একটি পুকুরের পাড়ে তাঁর সাইকেল ও জুতো পড়ে থাকতে দেখা যায়।


 শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত ৬ টি পাম্প চালিয়ে পুকুরের জল তুলে ফেলার চেষ্টা করা হয়। তবু সব জল তোলা সম্ভব হয়নি। অবশেষে শনিবার  সকালে ওই পুকুরে ডুবুরি নামিয়ে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 


দাসপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে মর্গে পাঠায়। তবে কি কারণে ওই ব্যক্তির জলে ডুবে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে দাসপুর থানার পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তেমনি মৃত অশোক হাজার পরিবারে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.