স্ত্রীর প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ানোয় স্বামীকে পরিকল্পনা করে খুনে গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক - The News Lion

স্ত্রীর প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ানোয় স্বামীকে পরিকল্পনা করে খুনে গ্রেপ্তার স্ত্রী ও তার প্রেমিক

 


দি নিউজ লায়ন;    প্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে দুষ্কৃতী দিয়ে বাড়ির বাইরে ডেকে নিয়ে গিয়ে খুন করার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যয ছড়ায়  নওদা এলাকায়। মৃতের নাম তন্ময় দেবনাথ(৩৬)। ধৃতদের পুলিশি হেফাজত চেয়ে  বহরমপুর আদালতে তোলা হবে বলে জানা যায়। 


স্বামীকে পরিকল্পনা করে নিশংসভাবে খুনের ঘটনার অভিযোগে ধৃত স্ত্রী মৌটুসী দেবনাথ ও তার প্রেমিক পিন্টু বিশ্বাস কে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, বছর  দশেক আগে তনময় এর সঙ্গে মৌটুসীর সামাজিকভাবেই বিয়ে হয়। বর্তমানে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। এ পর্যন্ত সব ঠিক থাকলেও, সম্প্রতি মৌটুসীর সঙ্গে এলাকার ওই ব্যবসায়ী পিন্টুর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। সেক্ষেত্রে পথের কাঁটা হয়ে দাঁড়ায় তার স্বামী তনময়। 


এই নিয়ে উভয়ের মধ্যে ব্যাপক অশান্তির সৃষ্টি হয়। দিন কয়েক আগে আচমকা তনময় কে অজানা নাম্বার থেকে ফোন করে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। তারপরে সে নিখোঁজ হয়ে যায়। পরেএদিন ক্ষতবিক্ষত অবস্থায় গঙ্গার ঘাট থেকে তনময়ের দেহ উদ্ধার হয়। তারপর এই সবকিছু জানাজানি হতেই তনময় এর স্ত্রী মৌটুসী ও তার প্রেমিককে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.