শুভেন্দু অধিকারীকে উইচিংড়া বলে তীব্র ভাষায় আক্রমণ করলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান - The News Lion

শুভেন্দু অধিকারীকে উইচিংড়া বলে তীব্র ভাষায় আক্রমণ করলেন দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান

 


দি নিউজ লায়নঃ    সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দুই নম্বর ব্লকের অন্তর্গত সাবড়াতে  তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ওই কর্মী সম্মেলন জনসভায় রূপান্তরিত হয় ।কর্মী সভায় বক্তব্য রাখেন  দাঁতন এর বিধায়ক বিক্রম প্রধান, তৃণমূলেরএস টি সেলের জেলা সভাপতি ভদ্র হেমব্রম সহ আরো অনেকে। ওই কর্মীসভায় দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান তীব্র ভাষায় শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করেন। তিনি বলেন উইচিংড়া যেমন লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়ায় তেমনি বিজেপিরওই নব্য নেতা  উইচিংড়ার মতএক প্রান্ত থেকে অন্য প্রান্তে  দাপিয়ে বেড়াচ্ছে।তাতে কোনো লাভ হবে না। তিনি শুভেন্দু অধিকারী কে তীব্র ভাষায় আক্রমণ করে আরো বলেন যে দলে থেকে দলের খেয়ে বড় হয়ে বিধায়ক, সাংসদ, মন্ত্রী হয়েও দলের সাথে তিনি বেইমানি করেছেন। উনি  ২০১৪ সাল থেকে বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন ,সেটা উনি নিজেই স্বীকার করেছেন।


 তিনি যে  দলে থেকে দলের ক্ষতি করছিলেন  তা এতদিনে প্রমাণিত হলো। তাই যতই ও তৃণমূল কুৎসা করবে , ততই তৃণমূলের লাভ হবে। তিনি দলীয় কর্মীদের বলেন পাড়ায় পাড়ায় গিয়ে বৈঠক করুন, রাজ্য সরকারের সাফল্য তুলে ধরুন। এবং বিজেপি যে বাংলাকে বঞ্চনা করছে তা বিস্তারিত ভাবে মানুষকে বোঝানোর জন্য তিনি যুব কর্মীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশদেন। সেই সঙ্গে তিনি বলেন যেভাবে তেইশে জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া তে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রীর সামনে বিজেপি কর্মীরা  মমতা বন্দ্যোপাধ্যায় কে অপমান করেছে তা নিন্দা করার ভাষা আমাদের জানা নেই। তবুও আমরা বিজেপি কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এভাবে যদি এরপরেও চলতে থাকে তাহলে আগামী দিনে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে ।তিনি তাঁর ভাষণে দলীয় কর্মীদের সক্রিয় ভাবে বাড়ি বাড়ি গিয়ে কাজ করার আহ্বান জানান।


সেই সঙ্গে রাজ্য সরকার কি কি কাজ করেছে তা তিনি তাঁর ভাষণে বিস্তারিতভাবে তুলে ধরেন ।সেইসঙ্গে বিজেপি নেতা কর্মীদের বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় কে গালাগালি দিন, তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিন, কিন্তু দুয়ারে সরকার কর্মসূচিতে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড টা করে রাখবেন সেটা আপনাদের কাজে লাগবে ।আমরা তাতে বাধা দেবোনা। তিনি বলেন শিক্ষা স্বাস্থ্য খাদ্য বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আর কেন্দ্রের বিজেপি সরকার দেশটাকে বিক্রি করে দিতে চাচ্ছে। তাই এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। তিনি বলেন কৃষি বিলের বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করছে। সেদিকে কেন্দ্র সরকারের নজর নেই। এই কৃষি বিল বাতিলের দাবিতে তৃণমূলের আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান। সেই সঙ্গে তিনি বলেন নব্য বিজেপি নেতা দেখে নেব  বলে হুংকার করছেন,নিজের এলাকায় আগে নিজেকে  জিতিয়ে দেখাক, তারপরে তো গোটা জঙ্গলমহল জিতবে।জঙ্গল মহলের মানুষ ওকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.