তৃণমূল কর্মীকে মারধর ও তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১ - The News Lion

তৃণমূল কর্মীকে মারধর ও তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়নঃ   তৃণমূল কর্মীকে মারধর ও তাঁর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনা বর্ধমান থানা এলাকায়। ধৃতের নাম লখন কোঁড়া। বর্ধমান শহরের উদয়পল্লির বাগদিপাড়ায় তার বাড়ি। পুলিস জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ উদয়পল্লির বাসিন্দা তৃণমূল কর্মী অনিমেষ দাসকে রাস্তায় একা পেয়ে লখন সহ কয়েকজন মারধর করে। 


তাঁকে বাঁচাতে এসে মার খান তাঁর বন্ধু হীমাংশু দাস ও গোপাল হালদারও। পরে অনিমেষের বাড়িতে হামলা চালানো হয়। ভাঙচুরও চালানো হয়। এমনকি তাঁকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। রাতেই ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন অনিমেষ। শুক্রবার রাতে বাড়ি থেকে পুলিস তাকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.