পুরুলিয়া থেকে সবং ব্লকের বাস টার্মিনাস ও অগ্নি নির্বাপন কেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়নঃ বুধবার সবং ব্লকের মানুষ ঐতিহাসিক উন্নয়নের সাক্ষী হয়ে থাকলেন। সবং ব্লকের ৫ নম্বর সারতা অঞ্চলের বেনাই গ্রামে ফায়ার স্টেশন ও রুইনান বাসস্ট্যান্ডের পাশে দুই একর জায়গার উপর এস বি এস টি সি বাস ডিপো ও বাস টার্মিনাস এর বুধবার শিলান্যাস করলেন পুরুলিয়ার পুলিশ লাইন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
উক্ত দু'টি জায়গায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক রেশমি কমল, এসপি দিনেশ কুমার, জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি, সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া , বিধায়ক গীতা রানী ভূঁইয়া, এডি এম জি সুদীপ সরকার , এস ডি ও আজমাল হোসেন, এস বি এস টি সি ম্যানেজিং ডাইরেক্টর কিরণ গোদালা, বি ডি ও তুহিন শুভ্র মহান্তি সহ আরো অনেকে। ফায়ার স্টেশন তৈরির জন্য আনুমানিক প্রায় সাড়ে 3 কোটি টাকাখরচ হবে।বনাই গ্রামের অধিবাসী মলয় দাস য ৪৩ ডিসমিল জায়গা দান করলেন ফায়ার স্টেশন তৈরির জন্য।
তার জায়গায় ফায়ার স্টেশন তৈরি হবে। অন্যদিকে যে বাস ডিপো ও বাস টার্মিনাল হচ্ছে তার জন্য জায়গা দিয়েছে সবং পঞ্চায়েত সমিতি।সেই দুই একর জায়গায় বাসটার্মিনাল তেরি হবে।তার জন্য আনুমানিক তিন কোটি টাকা খরচ হবে ।ইতিমধ্যে মুখ্যমন্ত্রী অনুমতি দিয়েছেন এবং অর্থ দপ্তর থেকে পাস হয়েছে।বিধায়ক গীতা ভূঁইয়া বলেন আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে চির কৃতজ্ঞ থাকলাম এবং ডিএম ম্যাডাম যেভাবে সবং এর মানুষের পাশে দাঁড়ালেন সবং বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি।

Post a Comment