বনহুগলিতে ১১২ জনের হাতে দোকানের চাবি তুলে দেওয়া হল
দি নিউজ লায়নঃ বনহুগলিতে বনরিণী মার্কেট কমপ্লেক্সে ১১২ বাসিন্দাকে পুর্নবাসন হিসেবে দোকানের চাবি তুলে দেওয়া হল। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে এই ১১২ জনের মধ্যে ১০জনকে চাবি তুলে দেন। বাকি ১০২ জনকে বনহুগলির বনরিণী মার্কেট কমপ্লেক্সের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে চাবি তুলে দেওয়া হয়।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী তাপস রায়, সাংসদ সৌগত রায়, দোলা সেন, বরানগর পুরসভার পুরপ্রশাসক মণ্ডলীর সভাপতি অপর্ণা মৌলিকসহ জেলা প্রশাসনের কর্তারা। প্রসঙ্গত, ২০০৬ সালে বরানগরের ওই অঞ্চলকে উন্নত করে তোলার উদ্যোগ নেয় রাজ্য সরকার। কিন্তু সেই সময় বেশকিছু পরিবার তাতে বাঁধা দেয়। এরপর ২০১২ সালে বর্তমান তৃণমূল সরকার তা পুনরায় চালু করার উদ্যোগ নেয়।
তখন পিপিপি মডেল ওই অঞ্চলকে গড়ে তোলার কাজ শুরু হয়। এরপর পুনর্বাসন হিসেবে বনহুগলির বনরিণী মার্কেট কমপ্লেক্স কাজ শুরু হয় ২০১৮ সালে। এরপর ২০২০ সালে করোনার মাঝে কাজ সম্পন্ন হয়। এ দিন সেই সব পরিবার গুলির হাতে নতুন দোকানের চাবি তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে বরানগর পুরসভার পুরপ্রশাসক মণ্ডলীর সভাপতি অপর্ণা মৌলিক জানান, পিপিপি মডেলে ১১২ জনকে পুনর্বাসন হিসেবে দোকানের চাবি তুলে দেওয়া হয়।

Post a Comment