শহরের নিরাপত্তা বাড়াতে ৩০০০ সিসিক্যামেরা লাগানোর সিদ্ধান্ত পুলিশের, মোবাইল অ্যাপ চালুর ভাবনা - The News Lion

শহরের নিরাপত্তা বাড়াতে ৩০০০ সিসিক্যামেরা লাগানোর সিদ্ধান্ত পুলিশের, মোবাইল অ্যাপ চালুর ভাবনা

 


দি নিউজ লায়নঃ     শহরের নিরাপত্তা বাড়াতে ৩০০০ সিসিক্যামেরা লাগানোর সিদ্ধান্ত পুলিশের। অপরাধ রুখতে শহরের নিরাপত্তার বিষয়টিকে নজরে রেখে মোবাইলে অ্যাপ চালুর ভাবনা।  শিলিগুড়ি শহরে ভিন রাজ্যের দুস্কৃতিরা ডেরা জমিয়ে বেআইনি কার্যকলাপ চালাচ্ছে শহরজুড়ে। ভিন রাজ্যের অপরিচিতরা  শহরের বিভিন্ন এলাকায় হোটেলে ঘাঁটি করছে তারা। অস্ত্র কেনাবেচা চলছে রাতের শহরে।


 সম্প্রতি দুস্কৃতি দৌরাত্বের জেরে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। একাধিক ছিনতাইয়ের ঘটনাও ঘটছে। তবে তদন্তে নেমে অধিকাংশ সময় পুলিশের দেখতে পাচ্ছে সিসি ক্যামেরার সংখ্যা কম থাকায় দুস্কৃতিদের গতিবিধি নজরে আসতে সমস্যায় পড়তে হচ্ছে পুলিশের। সেক্ষেত্রে শহরের নিরাপত্তা নিয়ে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে শিলিগুড়ি শহরে সিসি ক্যামেরা রয়েছে ২৫০টি।


 সেক্ষেত্রে শিলিগুড়ি শহরের বিস্তৃণ এলাকায় কেন্দ্রে থাকা মাত্র কয়েকশো সিসি ক্যামেরায় দিয়ে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। তাই বিহার সীমান্ত সহ  শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিস্তীর্ণ এলাকাকে সিসি ক্যামেরা আওতায় এনে ৩০০০সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে শপিং মল, সীমান্ত বর্তি বাজার এলাকার বিক্রেতাদের সিসি ক্যামেরা লাগানোর কথা বলা হবে। পাশাপাশি মোবাইল অ্যাপ চালুর ভাবনাও নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.