গদখালিতে ডুবে গেল পর্যটকদের বোট
দি নিউজ লায়নঃ বুধবার রাত ৮ টা নাগাদ একটি পর্যটকদের বোট জেটিঘাটে ধাক্কা লাগলে বোট টি ফাটল ধরে জল ঢুকে ডুবে যায়।তবে সমস্ত পর্যটকদের উদ্ধার করে আশপাশের বোটের লোকজন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী থানার গদখালি জেটিঘাট এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে কলকাতা থেকে ২২ জনের পর্যটকের দল এদিন সকালে সুন্দরবন ভ্রমণে যায় বোটে করে গদখালি জেটিঘাট থেকে।বোটটি পর্যটকদের জলপথে ঘুরিয়ে রাত ৮ টা নাগাদ গদখালি জেটিঘাট ফিরে আসে।বোট টি জেটিঘাটে নোঙর করার সময় সজোরে জেটিঘাট ধাক্কা মারে।
ফলে বোটটি ফাঁটল লেগে নোনা জল ঢুকে যায়।আর নোনা জল ঢুকে বোট টি ডুবে যায়।আতঙ্কে পর্যটকরা চিৎকার চেঁচামেচি করতে থাকে।স্থানীয় বেশ কিছু বোটা বিষয় দেখতে পেয়ে এগিয়ে এসে পর্যটকদের উদ্ধার করে।পর্যটকরা সুরক্ষিত ভাবে ঘাটে পৌঁছায়।এদিকে গত পরশুদিন এই সুন্দরবনের ঘটে গিয়েছিল এক ভয়াবহ অগ্নিকাণ্ড যার ফলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল একটি পর্যটকবাহী লঞ্চ।আর আজ এই ঘটনায় এক প্রকার আতঙ্কিত সুন্দরবনের পর্যটকরা।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment