নাইলনের ব্যাগে কোটি টাকার তক্ষক পাচারের চেষ্টা
দি নিউজ লায়নঃ নাইলনের ব্যাগে কোটি টাকার তক্ষক পাচারের চেষ্টা।পুলিশের তৎপরতায় উদ্ধার তক্ষক। গ্রেফতার 2 পাচারকারি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সাগরদিঘী থানায় খবর আসে বিরল প্রজাতির একটি তক্ষক বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছে। সঙ্গে সঙ্গে অভিযান চালায় মুর্শিদাবাদের সাগরদিঘী থানার পুলিশ। হাতেনাতে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা নাইলনের ব্যাগ খুলতেই বেরিয়ে পড়ে কোটি টাকা মূল্যের তক্ষক।
ধুলিয়ানের বাসিন্দা বিষ্ণু সরকার নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিষ্ণুকে জেরা করে চন্দন অধিকারী নামে আরো এক চোরা কারবারিকে পুলিশ গ্রেফতার করে। চন্দনের বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বলে জানা গিয়েছে। তক্ষকটিকে রাতেই বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, অত্যন্ত বিরল প্রজাতির তক্ষকটির বাজার দর কোটি টাকারও বেশি। বাংলাদেশ হয়ে সেটিকে অন্যদেশে পাচার পরিকল্পনা ছিল চোরাকারবারীদের। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তার সন্ধানের চেষ্টা করছে পুলিশ এবং বনদপ্তর।

Post a Comment