নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে চন্দ্রকোনা রোডে তৃণমূলের উদ্যোগে দেশনায়ক দিবস উদযাপন - The News Lion

নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে চন্দ্রকোনা রোডে তৃণমূলের উদ্যোগে দেশনায়ক দিবস উদযাপন

 


দি নিউজ লায়নঃ     শনিবার বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর  ১২৫  তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোডে গড়বেতা তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে  দেশনায়ক দিবস পালন করা হয়।তাই চন্দ্রকোনা রোডে শোভাযাত্রার আয়োজন করা হয়, এই দিন এই শোভাযাত্রা গোটা চন্দ্রকোনারোড  এলাকা পরিক্রমা করে।এই শোভাযাত্রায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক পা মেলায়।এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো,ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ঘোষ,শিক্ষক নেতা কৃষ্ণেন্দু বিষই, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সাগর মন্ডল সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।


 দেশনায়ক দিবস পালন অনুষ্ঠানে যোগদান করে শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন স্বাধীনতা আন্দোলনের অন্যতম ছিলেন নেতাজী সুভাষচন্দ্র বোস। তিনি সারাজীবন ভারতবাসীর হৃদয়ে থাকবেন। তাঁর আদর্শ মেনে দলীয় কর্মীদের তিনি মানুষের জন্য কাজ করার জন্য আহবান জানান। সেই সঙ্গে তিনি বলেন দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিবসএর  দিন আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে বাংলা থেকে তথা ভারত বর্ষ থেকে বিজেপিকে উৎখাত করার জন্য। যে বিজেপি বাংলা জুড়ে নোংরা রাজনীতির খেলা শুরু করেছে।


 মানুষের মধ্যে ভেদাভেদ শুরু করেছে। তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তাই আমাদের হাতিয়ার হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ। নেতাজী সুভাষ বসু দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছিলেন। তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। সেই সময় নেতাজীর ডাকে হাজার হাজার মানুষ সাড়া দিয়েছিলেন ।তাই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে ভারত ছাড়া করার জন্য তিনি সর্বস্তরের মানুষকে আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.