দাঁতনের মাটিবিরুয়াতে পথদুর্ঘটনা এক জনের মৃত্যু - The News Lion

দাঁতনের মাটিবিরুয়াতে পথদুর্ঘটনা এক জনের মৃত্যু

 


দি নিউজ লায়নঃ     বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার এগরা সোলপাট্টা বাস রুটের দাঁতন থানার মাটিবিরুয়া এলাকায় একটি ডাম্পার কে সাইড দিতে গিয়ে উড়িষ্যার জলেশ্বর এর দিকে যাওয়া মাল বোঝাই একটি ট্রাক এক সাইকেল আরোহীকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সাইকেল-আরোহীযুবকের মৃত্যু হয় এবং সাইকেলের পিছনের সিটে বসে থাকা একজন যুবক গুরুতর ভাবে আহত হয়। 


আহত যুবক কে উদ্ধার করে দাঁতন গ্রামীন হাস পাতালে ভর্তি করা হয়েছে ।মৃত যুবকের নাম কুনা মান্ডি, তার বয়স  ২৪ বছর ।মৃত ও আহত যুবকের বাড়ি উড়িষ্যা রাজ্যের জলেশ্বর থানার কেন্দুয়া এলাকায়। দাঁতন থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। মৃতও আহত যুবক দাঁতন গ্রামীণ মেলায় চা ও পানের দোকান দেওয়ার জন্য সাইকেলে করে আসছিলেন। সেই সময় মর্মান্তিক দুর্ঘটনাটি   ঘটে।


পুলিশ  ট্রাক টি আটক করেছে, তবে ট্রাকের চালক পলাতক ।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে দাঁতন থানার মাটি বিরুয়া এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দাঁতন থানার পুলিশের পক্ষ থেকে মৃত ও আহত যুবকের পরিবার কে  জলেশ্বর থানার পুলিশের মাধ্যমে ওই দুর্ঘটনার খবর পাঠিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.