কোচবিহারে সোশ্যাল মিডিয়ায় এবার বিজেপির গোষ্ঠী কোন্দল অস্বস্তিতে নেতৃত্ব - The News Lion

কোচবিহারে সোশ্যাল মিডিয়ায় এবার বিজেপির গোষ্ঠী কোন্দল অস্বস্তিতে নেতৃত্ব

 


দি নিউজ লায়নঃ      বৃহস্পতিবার দুই বর্ধমানে বিজেপির আদি বনাম নব্য সংঘাতে তুলকালাম মেরেছিল আর তার 24 ঘন্টা কাটার আগেই এবার কোচবিহার। নব‍্যজিদের অতিরিক্ত গুরুত্ব দেয়ার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। বস্তুত কোচবিহার জেলায় বিজেপির অন্তর্কলহ নতুন কিছু নয় একাধিকবার গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে কিন্তু শুক্রবার যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে তাতে বেজায় অস্বস্তিতে পড়েছে দলীয় নেতৃত্ব। সোশ্যাল মিডিয়ায় এক বিজেপি কর্মী পোস্ট করেছেন,"বিজেপির আসল কর্মীদের ছুঁড়ে ফেলে দিয়ে নকল কর্মীদের নিয়ে কি করে বাংলা জয় করতে চায় ??


 বাংলার মানুষ জবাব দেবে।"  যদিও এই বিষয়ে কোন রকম মন্তব্য করতে অস্বীকার করেছেন কোচবিহার জেলা বিজেপির সভানেত্রী মালতি রাভা রায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে তৃণমূল থেকে বেশকিছু নেতাকর্মীকে বিজেপিতে যোগ দেওয়ানো হয়েছে যা নিয়ে তীব্র আপত্তি জেলার আদি বিজেপির একাংশের। সম্প্রতি বিধায়ক মিহির গোস্বামী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর ক্ষোভের আগুনে কার্যত ঘৃতাহুতি পড়েছে। 


জেলার আদি বিজেপি কর্মীদের অভিযোগ নতুন যারা দলে যোগ দিচ্ছে নেতৃত্ব তাদেরই যাবতীয় দায়িত্ব দিচ্ছে আদি বিজেপি কর্মীদের কোনরকম পদ দেয়া হচ্ছে না এরই জেরে কার্যত জেলাজুড়ে বিজেপিতে বিক্ষোভ এদি প্রতিফলন ঘটে সোশ্যাল মিডিয়ায় যেখানে বিজেপি কর্মী কোনরকম রাখঢাক না করেই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পোস্ট করেন। এ প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় জানান, ইতিমধ্যেই বিজেপির থেকে শীর্ষস্থানীয় বেশকিছু নেতৃত্ব তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছে। কোচবিহারে জয়লাভ তো দূরের কথা প্রতিটি বুথে  এজেন্ট দিতে পারবে না বিজেপি। নয়টি আসন ই তৃণমূল জিতবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.