হাওড়ায় তৃণমূলের পতাকা ব্যানার ছিঁড়ে তান্ডব - The News Lion

হাওড়ায় তৃণমূলের পতাকা ব্যানার ছিঁড়ে তান্ডব

 


দি নিউজ লায়নঃ     শনিবার দিল্লি গিয়ে ভাজপায় নাম লিখেয়েছেন রাজীব বন্দোপাধ্যায়। আর তারপরই হাওড়ায় তৃণমূলের পতাকা ব্যানার ছিঁড়ে তান্ডব ভাজপার দুষ্কৃতীদের। হাওড়া পুরসভার 25 নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ রোডে পার্বতী সিনেমা হলের উল্টোদিকে তৃণমূলের বেশকিছু পতাকা লাগানো ছিল। তৃণমূল নেতা তথা মন্ত্রী অরূপ রায়ের বেশ কয়েকটি হোর্ডিং ফ্লেক্স লাগানো ছিল ওই এলাকায়‌।   


বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ লাগানোর নাম করে সমবায় মন্ত্রী তথা তৃণমূলের হাওড়া সদরের চেয়ারম্যান অরূপ রায়ের হোর্ডিং কেটে ছিঁড়ে দেয়। তৃণমূলের অভিযোগ, আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে কারা বড় নেতা তা প্রমাণের মরিয়া চেষ্টা চলছে। তৃণমূলের পতাকা ব্যানার ছিঁড়ে নব‍্য বিজেপিরা পয়েন্ট বাড়ানোর চেষ্টা করছে। বিধানসভা ভোটের আগে হাওড়া জেলা জুড়ে অশান্তি পাকানোর চক্রান্ত করছে বিজেপি। তবে তৃণমূলের হুঁশিয়ারি বিজেপি অশান্তি পাকাতে চাইলে পাল্টা প্রতিরোধ হবে। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, কারা তৃণমূলের পতাকা ফ্লেক্স ছিঁড়ল তার তদন্ত চলছে। এলাকার বিভিন্ন সিসিটিভি ক‍্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে।  ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা বিশ্বনাথ দাস বলেন, "শনিবার রাত বারোটা পর্যন্ত হাওড়া শহরে ওই হোডিংগুলি ছিল। এরপর মাঝরাতে  বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অরূপ রায়ের হোর্ডিংগুলি ছিঁড়ে দেয়। আমরা গোটা ঘটনার কথা শিবপুর থানায় জানিয়েছি। আজ আমরা শিবপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানাচ্ছি।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.