ট্রাকের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত চার
দি নিউজ লায়নঃ বাংলাদেশের শেরপুরের বাজিতখিলায় ট্রাকচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত। সেই সময় গুরুতর আহত হয়েছেন আরো এক যাত্রী। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনায় ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।

Post a Comment