সাত বছরের মেয়েকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ মায়ের
দি নিউজ লায়নঃ সাত বছরের মেয়েকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ মায়ের। ঘটনাস্থলেই মৃত্যু দুজনের চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বেলঘড়িয়া স্টেশনে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মৃত গৃহবধূর স্বামী এবং দুই ননদকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। মৃত গৃহবধূর পরিবারের অভিযোগ,বেলঘরিয়ার চৌধুরীপাড়ার বাসিন্দা বিশ্বনাথ বিশ্বাসের সঙ্গে কয়েক বছর আগে বাঁশবেড়িয়া মিলনপল্লির বাসিন্দা কাঞ্চনার বিয়ে হয়। দু’জনের সাত বছর বয়সি এক মেয়েও ছিল।
কিন্তু সম্প্রতি কাঞ্চনার উপর স্বামী, শাশুড়ি, ননদদের অত্যাচার বেড়েই চলছিল। আর সেই অত্যাচারের হাত থেকে বাঁচতেই আত্মহত্যা করতে বাধ্য হন ওই গৃহবধূ। শ্বশুরবাড়ির লাগাতার অত্যাচার সহ্য করতে না পেরেই মঙ্গলবার চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে মা কাঞ্চনা এবং তার মেয়ে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে ট্রেনের চালক জানিয়েছেন বেলঘড়িয়া এবং আগরপাড়া স্টেশনের মাঝে ট্রেনের সামনে ঝাঁপ দেন দুজন। বেলঘড়িয়া থানা সূত্রে জানা গিয়েছে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে কি কারনে গোটা ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment