সাধারণতন্ত্র দিবসের পরের দিনও উল্টো হয়ে থাকল জাতীয় পতাকা
দি নিউজ লায়নঃ সাধারণতন্ত্র দিবসের সারাদিন এমনকি পরেরদিন বিকেল পর্যন্ত উল্টো হয়ে উঠতে থাকল জাতীয় পতাকা। জাতীয় পতাকার অবমাননা করলো কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি জাতীয় পতাকা উল্টো দিকে উত্তোলন করায় ব্লক জুড়ে নিন্দার ঝড় বইছে। মঙ্গলবার সাধারণতন্ত্র দিবসে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কাচামোড় এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করে বিজেপি।
কিন্তু দেখা যায় উল্টো জাতীয় পতাকা উত্তোলন করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। অভিযোগ জাতীয় পতাকা উল্টো উত্তোলন করা হয়েছে দেখে স্থানীয় বাসিন্দারা বিষয়টি বিজেপি নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করলেও কাজের কাজ কিছু হয়নি সাধারণতন্ত্র দিবসের দিন তো বটেই তার পরেরদিন বিকেল পর্যন্ত দেখা যায় উল্টো জাতীয় পতাকা লাগানো রয়েছে। বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
ভারতের জাতীয় পতাকা উল্টো দিকে উত্তোলন করায় চরম বিপাকে পড়েছেন বিজেপি নেতৃত্বরা। বিজেপি মন্ডল কমিটির সহ-সভাপতি অজিৎ বর্মন জানান, বিষয়টি শুনেছি, এরকম টা হলে কাম্য নয়। তবে ভবিষ্যতে এরকম টা যেন না হয় সেটার দিকে নেতা এবং কর্মীদের সতর্ক করে দেওয়া হবে। তৃণমূলের পক্ষ থেকেও নিন্দা প্রকাশ করেছে স্থানীয় নেতৃত্বরা। তৃণমূলের অভিযোগ যে দেশপ্রেমের হিড়িক তুলে ভোটে ফায়দা লুটতে চায় বিজেপি তা যে কতটা লোক দেখানো তা এ দিনের ঘটনা থেকেই প্রমাণিত হলো।

Post a Comment