সুন্দরবনের ফের রয়্যাল বেঙ্গল দর্শন
দি নিউজ লায়নঃ সুন্দরবনে শেষ কবে দক্ষিণরায় এত দরাজ হয়ে দর্শন দিয়েছে তা মনে করতে পারছেন না স্থানীয় বাসিন্দা থেকে পোড়খাওয়া মৎস্যজীবীরাও। নতুন বছরের প্রথম মাসের 18 দিনের মধ্যে এই নিয়ে পঞ্চম বার সুন্দরবনের বাঘের দেখা পেলেন পর্যটকেরা। ঘন ঘন বাঘের দেখা পাওয়ায় একদিকে যেমন খুশির সীমা নেই পর্যটক থেকে পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীদের অন্যদিকে ঠিক তেমনই কিছুটা শঙ্কিত রয়্যাল বেঙ্গল বিশেষজ্ঞরা।
তাঁদের অনেকেই মনে করছেন ঘন ঘন জঙ্গল থেকে যদি বাঘ বেরিয়ে পড়ে তাহলে বুঝতে হবে জঙ্গলে খাবারের অভাব রয়েছে বা অন্য কোনো কারণ রয়েছে যার জেরে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে পড়ছে এবং আখছাড় বাঘে-মানুষে সাক্ষাত এবং অনেক ক্ষেত্রে সংঘাত হচ্ছে। মঙ্গলবার সকালে প্রত্যন্ত সুন্দরবনের সুধন্যখালি ওয়াচ টাওয়ার থেকে পর্যটকদের একটি দল দক্ষিণরায়ের দেখা পায়।ফলে আনন্দিত হয়ে পরে পর্যটকরা।
আর সঙ্গে সঙ্গে পর্যটকদের ক্যামেরায় বন্দী হয় দক্ষিণরায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার কলকাতা থেকে ২০ জনের দল গোসাবার গদখালি থেকে রবিবার বোটে ওঠে সুন্দরবন ভ্রমণের জন্য।সুন্দরবনের জলপথে ভ্রমন করে মঙ্গলবার সকালে বোটটি সধন্যখালি জেটিঘাটে বোটটি নোঙর করে।তারপর পর্যটকের দলটি সুধন্যখালি ওয়াচ টাওয়ারে ওঠে।হঠাৎই পর্যটকদের দলটি দেখতে পায় জঙ্গলে ভিতরে একটি বাঘ হেঁটে হেঁটে যাচ্ছে।আর এই দৃশ্য দেখে পর্যটকদের ক্যামেরায় বন্দী হয় দক্ষিণরায়।

Post a Comment