গোসাবায় ইঞ্জিন ভ্যান চালকদের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা ব্লকে দিনের পর দিন বেড়েই চলেছে অবৈধ ইঞ্জিন ভ্যানের সংখ্যা।যার ফলে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।ফলে মৃত্যু ও জখমের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।এমনকি কাটা তেল চালিত এবং ইঞ্জিন ভ্যানের শব্দ দূষণে সুন্দরবনের পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে এমনি মত পরিবেশ মহলে।
আর এই অবৈধ ইঞ্জিন ভ্যান নিয়ন্ত্রণ করতে বেশ কিছু দিন ধরে নড়ে চড়ে বসে পুলিশ।ফলে বেশ কয়েকটি ইঞ্জিন ভ্যান আটক করে গোসাবা থানার পুলিশ।যার জেরে শুক্রবার দুপুরে কয়েকশো ইঞ্জিন ভ্যান চালকরা বিভিন্ন দাবিতে গোসাবা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে।অবশেষে পুলিশ ইঞ্জিন ভ্যান চালকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিক্ষোভ তুলে দেয়।
এদিকে ইঞ্জিন ভ্যান চালকরা দাবি করেন তাদের রোডে গাড়ি চালানোর অনুমোদন দিতে সরকারি নিয়ম কানুন ভাবে।অর্থাৎ ইঞ্জিন ভ্যান চালানোর জন্য রোড পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।পুলিশ জানান বেশ কিছু দাবি দাবা নিয়ে ইঞ্জিন ভ্যান চালকরা বিক্ষোভ দেখালে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিক্ষোভ তুলে দেওয়া হয়।

Post a Comment