চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠলো ভাতার স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে - The News Lion

চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠলো ভাতার স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে

 


দি নিউজ লায়নঃ    চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠলো ভাতার স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ, ৩ দিনের শিশু ভরতি ছিলেন। এদিন শিশুটি শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালের কেউই এগিয়ে আসে নি বলে অভিযোগ। বুধবার শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতশিশুর পরিবারের লোকজন। হাসপাতাল সূত্রে জানা যায়, ভাতার থানার আড়া গ্রাম এলাকায় গৃহবধূ পূর্ণিমা দাস গত সোমবার প্রসব বেদনা নিয়ে ভাতার হাসপাতালে ভরতি হন।


 সেদিনই তিনি পুত্রসন্তানের জন্ম দেন। নবজাতকের ওজন ছিল আড়াই কেজি। পূর্ণিমাদেবী স্বামী সুশান্ত দাস সাংবাদিকদের  বলেন, “আমি মঙ্গলবার রাতে বাড়ি চলে যাই। বুধবার সকাল ৬টায় হাসপাতালে আসি। আজই ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু এসে দেখি আমার ছেলের শরীর খারাপ। শ্বাসকষ্ট হচ্ছে। তখন নার্সদের কাছে যাই। অসুস্থতার কথা জানাই। কিন্তু নার্সরা জানান ডাক্তারবাবু সাড়ে আটটা-নটা নাগাদ আসবেন। 


তখন দেখবেন।” সুশান্ত দাসের অভিযোগ, নার্সরা তখন মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। বারবার অনুরোধ করা হলেও সন্তানের চিকিৎসা হয়নি। মৃত শিশুর কাকা বিনয় দাসের অভিযোগ, “হাসপাতালের গাফিলতির কারণে বাচ্চাটি এভাবে মারা গিয়েছে। সময়ে অক্সিজেন বা ওষুধের বন্দোবস্ত করলে এটা হত না।“ ওই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিহত শিশুর পরিজনেরা। ভাতার ব্লক স্বাস্থ্য আধিকারিক সংঘমিত্রা ভৌমিক সাংবাদিকদের বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। ঘটনার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও জানিয়েছি।”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.