প্রযুক্তি আর শিল্পকে টেকসই করে তুলতে ' পৃথিবী সনদ ' ব্যবহার ডালমিয়া সিমেন্ট এর
দি নিউজ লায়নঃ :আগামী প্রজন্মের কাছে প্রযুক্তি আর শিল্পকে আরো টেকসই করে তুলতে ১০০ টি পদক্ষেপ নিল ডালমিয়া সিমেন্ট। কোভিড -১৯ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে শিল্প ও প্রযুক্তিতে আমূল পরিবর্তন আসতে চলেছে। প্রকৃতি , মানুষ আর এই গ্রহকে ভালো রাখতে এই উদ্যোগ। ডালমিয়ার এই উদ্যোগে সামিল হয়েছে ইউনিলিভার , ব্যাঙ্ক অব আমেরিকা , এইচ এস বি সি , ব্ল্যাকক্রক , বি পি সংস্থা।
বিশ্ব উষ্ণায়ন ঠেকাতে এই সবুজ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্রিটেনের রাজপুত্র প্রিন্স চার্লস। তিনি এবিষয়ে ভারতীয় শিল্প প্রতিষ্ঠান কে এগিয়ে আসতে আবেদন করেছেন। ভবিষ্যতের শিল্প , অর্থনীতি ও প্রযুক্তি কে আরো উন্নত করতে 'পৃথিবী সনদ ' ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। যা শিল্প ও প্রযুক্তিকে টিকিয়ে রাখবে বহু যুগ।
এবিষয়ে ডালমিয়া ভারত সিমেন্ট এর ম্যানেজিং ডিরেক্টর ও সি ই ও মহেন্দ্র সিংহী জানান , প্রযুক্তি ও শিল্পকে অর্থনীতির সঙ্গে টেকসই করে তুলতে পৃথিবী সনদ ব্যবহার করা হবে। বিশ্বব্যাপী এই কর্মযজ্ঞে সামিল হতে পেরে তাঁরা ধন্য। কার্বন নির্গমনে এখন দেশের এক নম্বর স্থান অর্জন করেছে ডালমিয়া।

Post a Comment