ভ্যাকসিন দেওয়ার নাম করে শিশুকন্যা চুরির অভিযোগ ক্যানিং হাসপাতালে উত্তেজনা, তদন্তে পুলিশ
সিসি টিভির ফুটেজ ক্যানিং মহকুমা হাসপাতালের
দি নিউজ লায়নঃ শিশু চুরির অভিযোগে উত্তেজনা ছড়াল ক্যানিং মহকুমা হাসপাতালে সোমবার রাত পর্যন্ত চুরি যাওয়া শিশুর খোঁজ পাওয়া যায়নি হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ক্যানিং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানার বাঁশড়া অঞ্চলের নবপল্লি গ্রামের বাসিন্দা রুপাইয়া নাথ নামে এক অন্তঃসত্ত্বা মহিলা সোমবার সকাল ৭ টা ১৫ মিনিটে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হয় প্রসব যন্ত্রণা নিয়ে।সকাল ৭ টা ১৮ মিনিটে রুপাইয়া নাথের কন্যা সন্তান হয়।
এরপর সকাল ১০ টা ১০ মিনিটে রুপাইয়া দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেয়। এদিন রুপাইয়া নাথের সঙ্গে ২ জন হাসপাতালে আসে ভর্তির সময়।আর এই দুজনের মধ্যে এক জন ছিল নাজমা খাতুন নামে মহিলা। নাজমা খাতুন পরিচয় দেয় সে রুপাইয়া নাথের দিদি।এদিকে রুপাইয়া নাথের প্রথম সদ্যোজাত কন্যা সন্তানকে ভ্যাকসিন দেওয়ার নাম করে নাজমা খাতুন নিয়ে যায়।
তারপর নাজমা খাতুন সদ্যোজাত কন্যা সন্তান নিয়ে পলাতক।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রুপাইয়া নাথ তার প্রথম কন্যা সন্তান খোঁজ শুরু করলে তখন বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে খবর দেয়া হয় ক্যানিং থানায় ঘটনাস্থলে আসে ক্যানিং থানার পুলিশ হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য যদিও এদিন রাত পর্যন্ত নিখোঁজ শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক কোন শত্রুতা জেনেই এই ঘটনা ঘটেছ। রুপাইয়া নাথকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আদৌ ওই মহিলার তার যিনি কিনা সে বিষয়টিও পুলিশ নিশ্চিত হতে চাইছে সব মিলিয়ে গোটা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ক্যানিং মহকুমা হাসপাতাল চত্বরে তদন্তকারীরা মনে করছেন দুটো শিশুকে উদ্ধার করা যাবে।

Post a Comment