শনিবার কি আছে আপনার ভাগ্যে, জানতে দেখে নিন আজকের রাশিফন
দি নিউজ লায়নঃ
মেষ রাশি:
ফেরি ব্যবসা নিয়ে যাঁরা থাকেন তাঁদের জন্য খুব খারাপ সময় আসছে। বিমা জাতীয় কাজে যুক্ত হতে পারলে উন্নতির যোগ রয়েছে। দাম্পত্য কলহ বেড়ে গিয়ে স্ত্রীর সঙ্গে সম্পর্কচ্ছেদ পর্যন্ত হতে পারে।অতিরিক্ত চিন্তায় শারীরিক ক্ষতি।
বৃষ রাশি:
দিনটি শুভ সম্ভাবনাময়। আজ বিদেশ থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। ছোট ভাই বোনের জীবনে কোনও পরিবর্তন আসতে পারে। অবিবাহিত ভাই বোনের বিয়ের কথা এগোবে। প্রকাশক ও মূদ্রণ ব্যবসায়, অনলাইন বা বিকাশ ব্যবসায় ভালো আয় রোজগার হবে।
মিথুন রাশি:
দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া টাকা পয়সা আদায়ের যোগ প্রবল। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি হবে। আজ হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। বিদেশ থেকে কিছু টাকা আসতে পারে।
কর্কট রাশি:
প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির সুযোগ আসবে। কোনও প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যে অংশীদারের সাহায্য লাভ। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। তবে জীবন সঙ্গীর শরীর স্বাস্থ্য কিছুটা অসুস্থ থাকবে।
সিংহ রাশি:
দিনটি ব্যয় বহুল থাকবে। বিদেশ থেকে কোনও আত্মীয়র দেশে আগমনের যোগ। চাকরিসংক্রান্ত কারণে দূরে কোথাও যাওয়ার সুযোগ আসবে। ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় আশানুরুপ আয় করতে পারবেন। প্রবাসীদের কর্মস্থলে কোনও অগ্রগতি হবে।
কন্যা রাশি:
দিনটি বন্ধুদের সাহায্য লাভের। ব্যবসায়ীক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। প্রভাবশালী বন্ধুর সাহায্যে আবাসন সংক্রান্ত কোনো জটিলতার অবশান হবে। হারিয়ে যাওয়া দ্রব্য পুণ:রুদ্ধার হতে পারে। বড় ভাই বোনের বিদেশ যাত্রার যোগ প্রবল। চাকরিজীবীদের বেতন বোনাস লাভের সুযোগ আসতে পারে।
তুলা রাশি:
দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে আপনার অগ্রগতিকে কেউ আটকে রাখতে পারবে না। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশাতিত সাফল্য আসতে পারে। তদবির বাণিজ্যে কোনো প্রকার বাধা আপনাকে দমাতে পারবে না। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে সম্মানিত হওয়ার যোগ প্রবল।
বৃশ্চিক রাশি:
রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। বৈদেশিক কাজে সাফল্য আশা করা যায়। বেকারদের চাকরি সূত্রে দূরবর্তী স্থানে যেতে হবে। ব্যবসায়ীক কাজে বিদেশ যাত্রার যোগ প্রবল। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে অগ্রগতি হবে। বিজ্ঞাণ ও প্রযুক্তির শিক্ষার্থীরা কোনো ভালো বৃত্তির সুযোগ পেতে পারেন।
ধনু রাশি:
দিনটি শুভাশুভ মিশ্র। আজ শেয়ার ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। বুঝে শুনে শেয়ার ক্রয় করতে পারলে ঈদের আগেই ভালো আয় করতে পারবেন। ব্যাংক ঋণ পাশ হওয়ার সম্ভাবনা। পাওনাদারের টাকা শোধ করতে পারবেন। কোন বন্ধু বা আত্মীয়কে দেখতে হাসপাতাল যেতে হতে পারে।
মকর রাশি:
দিনটি দাম্পত্য সুখ শান্তি ফিরে পাওয়ার। আজ অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। ব্যবসায়ীদের ব্যবসায়ীক মন্দা কেটে যাবে। জীবন সাথীর মন মেজাজ ভালো থাকাতে গৃহ শান্তি ফিরে পাবেন। অংশিদারী চুক্তি বা কোনো অংশিদার গ্রহণের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে।
কুম্ভ রাশি:
দিনটি ভালো যাবে। কর্মস্থলে সহকর্মী ও অধিনস্ত কর্মচারীর সাহায্য পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে। সরকারি চাকুরেদের নুতন দায়িত্ব লাভের যোগ প্রবল। গোপন ও প্রকাশ্য শত্রুতাকে মোকাবেলা করতে পারবেন। মাঝে মধ্যে অন্যমনস্ক হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মীন রাশি:
প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও ব্যবসায় লাভ দেখা যাবে। উপার্জনের নতুন পথ পাওয়ায় মানসিক শান্তি। অনেক দিনের ঋণ থেকে মুক্তি পাওয়ার আশা। সহকর্মীরা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে। উচ্চাকাঙ্খা বৃদ্ধি পেতে পারে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ।

Post a Comment