প্রজাতন্ত্র দিবসে কৃষকের পাশে গোটা দেশ, ট্রাক্টর মিছিল
দি নিউজ লায়নঃ 26 শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে সারা পৃথিবীতে নতুন ইতিহাস তৈরি হতে চলেছে আজ। তিনটি নয়াকৃষি আইন ও বিদ্যুৎ বিলের বাতিলের দাবি ক্রমশই জোরালো হয়েছে। এখনো পর্যন্ত 143 জন কৃষক শহীদ হয়েছেন বলে জানানো হয়েছে সংযুক্ত কিষান মোর্চার পক্ষ থেকে। বাংলার মত দূরবর্তী রাজ্যগুলি নিজ নিজ জেলার জেলাশাসক অফিসে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে।
নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে, প্রায় 300 টি ট্রাক্টর আজ বেলা 11 টা নাগাদ রওনা দেয় জেলাশাসক অফিসের উদ্দেশ্যে। সাধারণতন্ত্রের মত একটা গুরুত্বপূর্ণ দিবসে কৃষকরা সমস্যাসঙ্কুল পরিস্থিতিতে, চাষাবাদ ক্ষেত ফসল সবকিছু ছেড়ে আজ তাদের পথে নামতে হয়েছে।
সে কথা ভেবে সাধারণ মানুষও বিষন্ন আজকের দিনে। নদিয়ার কৃষ্ণনগরের প্রশাসনিক ভবনের সামনে কৃষকের জনস্রোতে, ট্রাক্টরের গজরানির আওয়াজ , হাজার হাজার কৃষকের ক্রন্দন সমাজের সকল অংশের সমর্থনে কার্যত পৌঁছে গিয়েছিলো সুদূর দিল্লি পর্যন্ত।

Post a Comment