নয় হাজার দেশলাইয়ের কাঠি দিয়ে কলেজ ছাত্রে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বানিয়ে ফেলল ইন্ডিয়া গেট
দি নিউজ লায়নঃ নদীয়া শান্তিপুর শহরের বাসিন্দা সৈকত সাধুখাঁ, গত দুর্গাপূজার সময় দেশলাইয়ের কাঠি দিয়ে বানিয়েছিলো অসাধারণ দুর্গা প্রতিমা। ছোটবেলা থেকেই পোড়ামাটি, থার্মোকল, নারকেলের মালা নানান উপাদানের অসাধারণ শিল্পকর্মের নেশা শান্তিপুর কলেজে বি,এ পাঠরত এই ছাত্র। বাবার ছোট্ট একটি চালের দোকান থেকে অল্প উপার্জনের কারণে, কোনদিন এ ধরনের কাজের প্রশিক্ষণ নেওয়া সম্ভব হয়নি।
ইচ্ছা থাকলে হয়তো উপায় হয়েই যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বিভিন্ন ছবি দেখে ঘর সাজানো বিভিন্ন সামগ্রী বানানোর অর্ডার পায় সৈকত। তবে পড়াশোনা শেষ করার পর , ইভেন্ট ম্যানেজমেন্ট বা বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য শিল্প কর্মের মধ্যে যুক্ত হতে চায় পেশা হিসেবে।
9000 দেশলাইয়ের কাঠি আঠা দিয়ে লাগিয়ে, অসাধারণ ইন্ডিয়া গেট বানিয়েছে এবার। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সাথেই অবশিষ্ট বারুদের অংশটি ফেলে না দিয়ে, কৃষকদের আন্দোলনে সমর্থন জানাতে একটি শিল্পকর্মের হাত লাগিয়েছেন সদ্য।

Post a Comment