আজ কি আছে আপনার ভাগ্যে, জানতে দেখে নিন আজকের রাশিফল
দি নিউজ লায়নঃ
মেষ: কর্মস্থানে আঘাত থেকে একটু সাবধান থাকুন। সংসারে খুব সংযত ভাব বজায় রাখতে হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থকবে।
বৃষ: আজ সারাটা দিন এই রাশির জাতক জাতিকাদের খুশি এবং আনন্দের মধ্যে দিয়ে কাটবে। আবেগকে পাশ কাটিয়ে নিজের কাজের প্রতি মনযোগী হোন। বিবাহিত জীবনের সেরা দিন হবে আজকে। আজকের সফর ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে।
মিথুন: কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন। কেউ আপনাকে ঠকাতে পারে। নতুন কোনও ব্যবসা শুরু করলে উন্নতির যোগ আছে।
কর্কট: প্রেমে নতুন মোড় ঘোরার আশা রাখতে পারেন। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জন ভাল থাকলেও ব্যয়ও হবে যথেষ্টই।
সিংহ: আজ কর্মক্ষেত্রে কোনও চালাকি করা ঠিক হবে না। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে।
কন্যা: জীবন সাথীর মন মেজাজ ভালো যাবে না। অকারণে দাম্পত্য কলহের শিকার হতে পারেন।
তুলা: প্রেমে জট ছেড়ে যাবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটায় আনন্দ পাবেন।
বৃশ্চিক: দিনের শেষে কিছু টাকা হাতে আসতে পারে। কেনাকাটা শুভ। আজ আপনার কাছে একটি সুসংবাদ আসতে পারে।
ধনু: বাড়িতে কোনো আত্মীয়র আগমন হতে পারে। আপনার পাওনা টাকা আদায়ের আজ উজ্জ্বল সম্ভাবনা দেখা যায়।
মকর: কাজের জায়গা থেকে অনেক চাপ আপনার মেজাজ খারাপ করে দিতে পারে। আজকের দিনে একাধিক উৎস থেকে আয় হবে।
কুম্ভ: অফিসের কাজে বেশি সময় নষ্ট করলে সাংসারিক জীবন দুর্বিষহ হয়ে যেতে পারে।আজকের দিনে কোন বন্ধুকে আর্থিকভাবে সাহায্য করতে গিয়ে নিজে আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়বেন।
মীন: রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। আর্থিক অনিশ্চয়তা বৃদ্ধি । রহস্যজনক কারণে আজ পাওনাদারদের দ্বারা ঝামেলার শিকার হবেন। কর্মক্ষেত্রে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করবেন।

Post a Comment