উত্তরপ্রদেশে ফের ভয়ঙ্কর গণধর্ষনের শিকার এক মহিলা
দি নিউজ লায়ন ; উত্তরপ্রদেশে ফের ভয়ঙ্কর গণধর্ষনের শিকার হলেন এক মাঝবয়েসী মহিলা। দিল্লির নির্ভয়া কান্ডের মতোই চলন্ত গাড়ির মধ্যেই গণধর্ষন করা হলো এই মাঝবয়েসী মহিলাকে। এরপর মাঝরাতে ফাকা রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় ওই নির্যাতিতা নারীকে উদ্ধার করা হয়। ধর্ষণের পর দুষ্কৃতীরা তাঁকে গাড়ি থেকে ফেলে দেয় বলে জানা গিয়েছে।
অভিযোগ, ধর্ষণের পর তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়া হয়। এমনকি সেই রড দিয়ে মারা হয় ওই নামহিলাকে। ভেঙে দেওয়া হয় ওই নারীর বুকের পাঁজর ও পায়ের হাড়। রক্তপাতের পরিমাণ এতটাই ছিল, যে সাদা হয়ে যায় তাঁর গোটা শরীর। ধর্ষণের পর দুষ্কৃতীরা তাঁকে গাড়ি থেকে ফেলে দেয় বলে জানা গিয়েছে। রবিবার উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায় ঘটে এই নৃশংস গণধর্ষনের ঘটনা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ওই মহিলা স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। কিন্ত পুজো দিয়ে বাড়ি না ফেরায়, থানায় অভিযোগ করে তার পরিবার। এরপর ঘটনাস্থল থেকে যখন উদ্ধার করা হয় ওই মহিলা বেচেছিলেন বলে জানা যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় ইতিমধ্যেই ধর্ষণ ও খুনের মামলা দায়ের করেছে পরিবার। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
পরিবার জানিয়েছে, অভিযোগ দায়ের করার পর শুধুমাত্র সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ঘুরে আসে পুলিস। এছাড়া কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযোগ দায়ের করা সত্ত্বেও উঘৈতি থানার স্টেশন অফিসার রবেন্দ্রপ্রতাপ সিংহ ঘটনাস্থলে যাওয়ার তাগিদ পর্যন্ত দেখাননি। এদিকে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর জানা যায়, ভারী কিছু তাঁর বুকে উপর বার বার করে আঘাত করা হয়েছিলো। আর তাতেই ভেঙে গিয়েছে পাঁজর। পায়ের উপরও ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়। জানা যায়, ধর্ষণের পর ওই মহিলার যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় দুষ্কৃতীরা। সেই রক্তক্ষরণ আর বন্ধ করা যায়নি। তার জেরেই ওই নারীর মৃত্যু হয়।
এই ঘটনায় মহন্ত বাবা সত্যনারায়ণ এবং তাঁর সহযোগী বেদরাম এবং গাড়ির চালক জসপালের নাম সামনে এসেছে। পুরোহিত হিসেবে এলাকায় পরিচিত বাবা সত্যনারায়ণ। নির্যাতিতা যে মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, তিনি সেখানকার পুরোহিত কি না, তা যদিও নিশ্চিত ভাবে জানা যায়নি এখনও পর্যন্ত। তাঁদের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের মামলা দায়ের করেছে পুলিশ। কিন্তু বুধবার সকাল পর্যন্ত অভিযুক্তদের মধ্যে কাউকেই গ্রেফতার করা হয়নি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই এই উত্তরপ্রদেশে হাথরাস ঘটনার জেরে উত্তাল হয়েছিলো গোটা ভারত। সেই ঘটনার রেশ শেষ হতে না হতেই ফের ভয়ঙ্কর গণধর্ষণের ঘটনা ঘটলো।

Post a Comment