ঘুঁড়ি নিয়ে বচসা,মা ও ছেলে কে মারধোর - The News Lion

ঘুঁড়ি নিয়ে বচসা,মা ও ছেলে কে মারধোর


দি নিউজ লায়নঃ   শুক্রবার বিকালে ঘুঁড়ি ওড়ানোকে কেন্দ্র করে দুই পরিবারের বচসার জেরে মারামারি হলে জখম হয় মা ও ছেলে।জখমরা ১৩ বছরের রোহিত গায়েন ও তার মা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে  ক্যানিং থানার তালদি অঞ্চলের পূর্ব শিবনগর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে পূর্ব শিবনগর এলাকার বাসিন্দা ১৩ বছরের রোহিত গায়েন বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে ঘুঁড়ি ওড়াচ্ছিল।


ঘুঁড়ি ওড়ানোর সময় এক প্রতিবেশীর বাগানের গাছে আটকে যায়।ঘুঁড়িটি আনতে যায় রোহিত।ঘুঁড়িটি না দিয়ে প্রতিবেশী কয়েকজন ভেঙে নষ্ট করে দেয়।পরের দিন ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বচসা বেঁধে যায়।


বচসায় উভয় পক্ষ উত্তেজিত হয়ে মারামারি শুরু হয়।ফলে জখম হয় ১৩ বছরে রোহিত গায়েন ও তার মা।স্থানীয় মানুষজন জখমদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানেই মা রশিদা বিবি ও ছেলে রোহিত গায়েনের চিকিৎসা চলছে।এ বিষয়ে জখমদের পরিবারের সদস্যরা জানান এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.