পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক অঙ্ক নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ - The News Lion

পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক অঙ্ক নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ

 


দি নিউজ লায়নঃ   বিধানসভা ভোটের আগে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই শুভেন্দু অধিকারী একের পর এক তোপ দেগে চলেছেন শাসকদলের বিরুদ্ধে।এরই মাঝে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক অঙ্ক নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। 


তিনি বলেন, পূর্ব মেদিনীপুর যাঁর জন্য জিততে পারিনি, তাঁরাই এখন বিজেপিতে এসে জেতার সংকল্প করছেন। দিলীপ ঘোষের দাবি, জঙ্গলমহল এলাকার ৩৫ টি আসনই তাঁর দল জিতবে। তিনি বলেন,জঙ্গলমহল থেকে তৃণমূলকে ফাঁকা করার কাজ শুরু হয়েছে।  


শুভেন্দুর পরিবারের ২ সদস্য বিজেপিতে এসেছেন। এবার মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা শিশির অধিকারী ফোকাসে। নজর রয়েছে তাঁর অপর সন্তান দিব্যেন্দু অধিকারীর দিকেও। আর এঁদের নিয়ে মুখ খুলে সোজা সাপ্টা উত্তরে দিলীপ ঘোষ শনিবার বলেন, ওঁরা আসতেই পারেন। আমরা সবার জন্য দরজা খুলে রেখেছি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.