শনিবার রাত কাটতেই সৌরভের স্বাস্থ্য সম্পর্কে কোন খবর এল
দি নিউজ লায়নঃ শনিবার আপামর বাঙালিকে চিন্তায় ফেলে হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায়।তাঁর অসুস্থতার খবরে রীতিমতো মুষড়ে পড়ে গোটা ক্রিকেট জগৎ। মহারাজের আরোগ্য কামনায় একজোট ছিলেন তাঁর কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত শুভানুধ্যায়ীরা। চিকিৎসকেরা জানিয়েছিলেন, সঠিক সময়ে হাসপাতালে পৌঁছনোয় বড়সড় ঝুঁকি এড়ানো সম্ভব হয়েছে।
সৌরভের তিনটি আর্টারিতে ব্লকেজ রয়েছে। যাকে চিকিৎসার পরিভাষায় বলা হয় ‘ট্রিপল ভেসেল ডিজিজ’। যার মধ্যে একটিতে শনিবারই অ্যাঞ্জিওপ্লাস্টি করা করে হয়েছে এবং স্টেন্ট বসানো হয়েছে। তবে চিকিৎসকেরা ভক্তদের জানিয়েছেন এখন স্থিতিশীল রয়েছে সৌরভের অবস্থা। চিন্তার কোনও কারণ নেই। রাতে ডিনারে তিনি খেয়েছেন স্যুপ ও টোস্ট। একবার টিভিও দেখেছেন বলে খবর।
আর তারপরই ঘুমিয়েছেন তিনি। জানা গিয়েছে রাতে তিনি ভালো ঘুমিয়েছেন। তাঁর রক্তচাপ, পালস রেট স্বাভাবিক। তাঁর শরীরে আরও দুটি স্টেন্ট বসানো হবে কী না, তার সিদ্ধান্ত কাল নেওয়া হবে। শরীরে অক্সিডেনের মাত্রা ৯৮ শতাংশ। উডল্যান্ডসের ৫ সদস্যের তাবড় মেডিক্যাল বোর্ড সৌরভের খেয়াল রাখছে। সৌরভের চিকিৎসার দায়িত্বে থাকা এক চিকিৎসকই জানিয়েছেন, 'দাদা একেবারে চাঙ্গা'।

Post a Comment