60 দেশে রপ্তানি হচ্ছে মালদার মসলিম - The News Lion

60 দেশে রপ্তানি হচ্ছে মালদার মসলিম

 


দি নিউজ লায়নঃ   মালদার মসলিন কাপড় ৬০টি দেশে রপ্তানি হচ্ছে।  এজেলার মসলিম রেশন সুতো থেকে যে ধরনের কাপড় তৈরি হয় সেটা অন্য কোথাও হয় না। শুক্রবার মালদায় এসে খাদি মেলায় যোগ দিয়ে একথা জানিয়েছেন কেন্দ্রীয় খাদি বোর্ডের চেয়ারম্যান বিনয় কুমার সাকশেনা । বুধবার থেকে শুরু হয়েছে মালদা শহরে ডিএসএ মাঠের পাশের খাদি মেলা । 


এই মেলা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। মালদা জেলা শুধু নয় , আশেপাশে জেলা থেকে একাধিক খাদি সমবায় সমিতি অংশ নিয়েছে এই মেলায়। রেশমের তৈরি কাপড়,  বিভিন্ন ধরনের বস্ত্র পাওয়া যাচ্ছে এখানে । ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে রেশমের তৈরি বস্ত্রের ওপর। এদিন রেশম সুতা ও কাপড় তৈরীর ১৪ কোটি টাকার সরঞ্জাম তুলে দেন খাদি কমিশনের চেয়ারম্যান । যার মধ্যে রয়েছে ১৫৮৭টি চড়কা। 


যা দিয়ে সুতো তৈরি করেন রেশম চাষিরা। এছাড়াও রয়েছে ২৩০টি সুতো ও কাপড় তৈরির যন্ত্রাংশ । পাশাপাশি দেওয়া হয়েছে ১৫০ টি খাদির কাপড় তৈরি করা সেলাই মেশিন। এদিন খাদি বোর্ডের চেয়ারম্যান বিনয় কুমার সাকশেনা বলেন , মালদায় রেশম সুতার যথেষ্ট কদর রয়েছে। এখানে উন্নত মানের রেশম গুটি উৎপাদন হয় এবং সুতো তৈরি হয়। কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মালদা জেলায় রেশম চাষে আরো উন্নতি করার। 


খাদি কমিশনে যারা কাজ করে তাদের মধ্যে ৯০ শতাংশ হচ্ছেন মহিলা। কমিশনের লক্ষ্য মালদার গ্রামের মহিলাদের আরো কর্মসংস্থান বাড়িনো। সারাদেশে যখন করোণা সংক্রমণের যে রে ঘরবন্দি ছিলেন মানুষ। তখনো বন্ধ হয় নি চরকা। ঘরে বসেই মহিলারা সুতো তৈরি করেছেন। পশ্চিমবঙ্গে প্রায় ৩ লক্ষ মাস্ক তৈরি করেছেন মহিলারা। যেটি সাধারণ মানুষের মধ্যে সরবরাহ করেছে খাদি সমবায় সমিতি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.