ঝড়খালির হেড়োভাঙ্গা নদীতে পর্যটকদের বোট উল্টে মৃত ১, নিখোঁজ ১ - The News Lion

ঝড়খালির হেড়োভাঙ্গা নদীতে পর্যটকদের বোট উল্টে মৃত ১, নিখোঁজ ১

 


দি নিউজ লায়নঃ    সুন্দরবনের ঝড়খালিতে পর্যটকদের বোট উল্টে বিপত্তি। নিহত এক পর্যটক নিখোঁজ আরও এক পর্যটক নিখোঁজ পর্যটকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এবং বনদপ্তর এর বিশেষ বাহিনী ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার কুঁদঘাট থেকে ২২ জনের পর্যটকের দল  ঝড়খালি জেটিঘাট থেকে একটি বোটে ওঠে সুন্দরবন ভ্রমণের জন্য। এদের মধ্যে ২ জন শিশু ছিল। বোটটি জেটিঘাট ছেড়ে কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎই হেড়োভাঙ্গা নদীতে উল্টে যায়। 


এদের মধ্যে কুড়ি জন পর্যটক কে উদ্ধার করা সম্ভব হলেও দুজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না কিছুক্ষণের মধ্যে একজন নিখোঁজ পর্যটকের দেহ নদীতে ভেসে ওঠে। অপর এক পর্যটকের রবিবার রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত পর্যটকের নাম সুবোধ জিতানু(৬৫) এবং নিখোঁজ পর্যটকের নাম প্রতিমা দোলুই। কিভাবে দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক কোন ত্রুটির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ডুবে যাওয়া বোটটিকে পরীক্ষা না করে নিশ্চিত করে এ ব্যাপারে কিছু বলা যাবে না বলে জানানো হয়েছে। 


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে 22 জন পর্যটক এর মধ্যে কুড়ি জন পর্যটক নিজেরাই সাঁতার কেটে উঠে আসেন তাদের দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় প্রত্যেকেই সুস্থ রয়েছেন দুজন পর্যটক এর মধ্যে একজন পর্যটক এর দেহ কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করা হয়েছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে অন্য এক মহিলা পর্যটকদের দেহ উদ্ধার হয়নি তার খোঁজে তল্লাশি চলছে মনে করা হচ্ছে জোয়ারের ফলে দেহ বেশ কিছুদূর এগিয়ে থাকতে পারে তবে জোর কদমে তল্লাশি অভিযান চলছে কিভাবে দুর্ঘটনা ঘটলো পুলিশ তা তদন্ত করে দেখছে। কারোর কোনো গাফিলতি থাকলে আইন মোতাবেক কড়া ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.