সীমান্ত এলাকা থেকে রাইফেল কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার - The News Lion

সীমান্ত এলাকা থেকে রাইফেল কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার

 


দি নিউজ লায়নঃ    মালদার হরিশ্চন্দ্রপুর থানার বিহার- বাংলা সীমান্ত এলাকা থেকে রাইফেল কার্তুজ সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।  শুক্রবার গভীর রাতে বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকার গোবরাঘাট এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৃতী গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত  দুই দুষ্কৃতী নাম সাদ্দাম হোসেন (২৫) ও মইদুল হক (২২) । এদের দুজনেরই বাড়ি মানিকচক থানার ধরমপুর এলাকায়। এদিন ধৃতদের পুলিশি হেফাজতে নেওয়ার জন্য চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়।


 হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীররাতে হরিশ্চন্দ্রপুর থানা বাংলা বিহার সীমান্তবর্তী এলাকার ঘোড়াঘাটে দুই ব্যক্তি ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান এবং দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। ঘটনাস্থলে পুলিশ তল্লাশি  চালায় । তল্লাশিতে তাদের কাছ থেকে দুটি পাইপগান, দুটি রাইফেল ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। এর পরই পুলিশ ওই দুই জনকে গ্রেপ্তার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে। এদিন তাদের পুলিসি হেফাজত চাচল মহকুমা আদালতে পেশ করা হয়। কবে কি উদ্দেশ্যে তারা সেখানে জমায়েত হয়েছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ।


 প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত দুষ্কৃতীরা আন্তঃরাজ্য অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। এদের জেরা করে কি কারণে তারা এই অস্ত্র নিয়ে এসেছিল, কোথা থেকে নিয়ে এসেছিল, কারা নিয়ে আসতে বলেছিল-এই সমস্ত কিছু জানতে চাইবেন তদন্তকারীরা। যেহেতু কয়েক মাসের মধ্যে বাংলায় বিধানসভা ভোট রয়েছে তাই এই অস্ত্র নির্বাচনে গন্ডগোল পাকানোর জন্য আনা হচ্ছিল কি না সেই বিষয়টিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.