কোচবিহারে সংস্কার শুরু হল রাজ আমলের যক্ষ্মা হাসপাতালের
দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন রূপে সেজে উঠছে কোচবিহারের রাজ আমলের যক্ষ্মা হাসপাতাল। অত্যাধুনিক চিকিৎসা যাবতীয় ব্যবস্থা থাকছে এই হাসপাতালে। কোচবিহারের মহারাজা জগদ্দিপেন্দ্র নারায়ণ হাসপাতাল যা উত্তরবঙ্গ তথা আসামের একমাত্র যক্ষ্মা হাসপাতাল তার সংস্কারের কাজ শুরু হলো শনিবার সকাল থেকে। কোচবিহার জেলা পূর্ত দপ্তর এর তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় "পাড়ায় সমাধান"প্রকল্পের আওতায় এ দিন কাজ শুরু হল সংস্কারের। প্রায় 15 বছর থেকে এই হাসপাতাল সংস্কারের দাবি উঠেছিল।
2016 সালে নতুন করে সরকার গঠন করে হাসপাতাল সংস্কারের দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন স্বয়ং মুখ্যমন্ত্রী। কোচবিহার সফরে এসে একাধিকবার এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি কোচবিহারবাসী। 1947 সালে এই হাসপাতালটি স্থাপিত করেন কুচবিহারের মহারাজা জগদ্দিপেন্দ্র নারায়ন ভূপ বাহাদুর। উত্তরবঙ্গ তথা আসামের একমাত্র যক্ষ্মা চিকিৎসা কেন্দ্র ছিল এটি।এক সময় ইংল্যান্ডের বড় বড় ডাক্তাররা এসে এখানে চিকিৎসা করে গেছেন বলে ইতিহাস সূত্রে জানা গেছে।
পরবর্তীতে বাম আমলে চূড়ান্ত অবহেলায় কার্যত নষ্ট হতে বসেছিল এই হাসপাতাল। কোচবিহার পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার রঞ্জিত কুমার পাল বলেন, প্রথম দফায় জিটিভি ওয়ার্ড, ডায়রিয়া বিভাগ এবং প্রশাসনিক ভবনে সংস্কারের কাজ শুরু হবে। মোট 48 লক্ষ টাকার বেশি অর্থমূল্যে এই কাজ শুরু করা হচ্ছে। কাজকে হতে থাকলে পরবর্তী এস্টিমেট করে অন্যান্য ভবনগুলি সংস্কার করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হাসপাতালে কাজের গতি থাকবে, দ্রুত সংস্কার কাজ শেষ করা হবে। হাসপাতালে বর্তমান সুপার ডাক্তার দেবব্রত দাস বলেন, দীর্ঘদিন থেকেই হাসপাতাল সংস্কারের দাবি ছিল। অবশেষে কাজ শুরু হওয়ায় বেশ ভালো লাগছে। কাজ হয়ে গেলে কোচবিহারের মানুষ উপকৃত হবেন।

Post a Comment