নেতাজির জন্ম বার্ষিকীতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মুখ্যমন্ত্রীকে অপমান প্রসঙ্গ তোলা হবে বিধানসভায়
দি নিউজ লায়নঃ নেতাজির জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়ায় বিজেপির লোকজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেখানে বিধায়ক,অধ্যক্ষকে আমন্ত্রণ জানানো হয়নি। অথরিটির কাছে জানতে চাইব কাদের ডাকা হয়েছিল। মুখ্যমন্ত্রীকে অপমান করে পরিহাস করেছে কয়েকগাছা বিজেপি। এই কথা বিধানসভায় তোলা হবে। মুখ্যমন্ত্রীকে অপমান করা মানে রাজ্যবাসীকে অপমান। এর জেরে মানুষ ক্ষুব্ধ।
এমনই মন্তব্য করলেন বিধানসভার অধ্যক্ষ তথা বিধায়ক বিমান বন্দোপাধ্যায়। বুধবার বিকালে কেন্দ্রীয় কৃষি বিলের প্রতি প্রতিবাদ জানিয়ে বারুইপুরের পদ্মপুকুর থেকে বিশালক্ষিতলা পর্যন্ত প্রতিবাদ মিছিল করা হয়। এই মহামিছিলে পা মেলান অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, জেলা তৃণমূলের সভাপতি তথা সংসদ শুভাশিস চক্রবর্তী, আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মন্ডল,জেলা তৃণমূলের যুব সভাপতি শওকাত মোল্লা।
এদিন কৃষি বিল প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, জনবিরোধী বিলের প্রতিবাদে মানুষ রাস্তায় নেমেছে। কেন্দ্রের সরকারের অনমনিয় মনোভাবের জেরে খাদ্যভাব তৈরি হবে দেশে। বিজেপি শোভন চট্টোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন,যত ওনারা ঘুরবেন জেলায় বিজেপির ভোট কমবে,তৃণমূলের ভোট বাড়বে। জেলা তৃণমূলের সভাপতি তথা শুভাশিস চক্রবর্তী বলেন,জেলায় ৩১টি আসনই তৃণমূল পাবে। বিজেপির প্রতি মানুষ ক্ষুব্ধ।

Post a Comment