আগুনে পুড়ে ছাই হয়ে গেল বর্ধমান শহরের তিনকোনিয় এলাকার একটি রঙের দোকান - The News Lion

আগুনে পুড়ে ছাই হয়ে গেল বর্ধমান শহরের তিনকোনিয় এলাকার একটি রঙের দোকান

 


দি নিউজ লায়নঃ    আগুনে পুড়ে ছাই হয়ে গেল বর্ধমান শহরের তিনকোনিয় এলাকার একটি রঙের দোকান। আগুনে আহত দোকানের মালিক সুকুমার অধিকারী। তাকে দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই ওই ব্যাক্তির চিকিৎসা চলছে। এদিকে দোকানের মধ্যে ওই ব্যক্তির গায়ে কি ভাবে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।


 আগুন লাগার পরে বিদ্যুৎ এর লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে স্থানীয় কেউই কিছু সঠিক করে জানাতে পারেননি। অন্যদিকে আগুনের তীব্রতায় রঙের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.