রাজ্যপাল নামতে পারলেন না নীচে - The News Lion

রাজ্যপাল নামতে পারলেন না নীচে

 


দি নিউজ লায়নঃ  ঘন কুয়াশার কারণে নিচে নামল না হেলিকপ্টার, শহীদ পরিবারের সঙ্গে দেখা না করে ফিরতে হলো রাজ্যপাল কে। নদীয়ার তেহটটো শহীদ জওয়ানের পরিবারের সঙ্গে বৈঠক করার কথা ছিল তার। উল্লেখ্য,মাস কয়েক আগে নদীয়ার তেহটটো রঘুনাথ পুরের বাসিন্দা সুবোধ ঘোষ ভারতীয় সেনাবাহিনীর পদে নিযুক্ত ছিলেন। কাশ্মীরের কর্মরত অবস্থায় পাকিস্তানি দুষ্কৃতীদের গুলিতে জখম হয়ে শহীদ হন তিনি।পিতা গৌরাঙ্গ ঘোষ জমিতে চাষ করে কোনরকম সংসার চালাতেন। সুবোধ ঘোষের একটি বোন রয়েছে। 


এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে কোন রকম ভাবে সংসার চালাতেন তিনি। চার বছর আগে ছেলে সুবোধ ঘোষ ভারতীয় সেনা জওয়ান এ যোগ দেওয়ার পর তাদের সংসারের কিছুটা হাল ফেরে। বোনের বিয়ে হয়ে যাওয়ার পর এক বছর আগে তিনি নিজে বিয়ে করেন। সদ্য তিন মাসের একটি শিশু সন্তান হয়েছে তার। পরিবার সূত্রে খবর শেষবার 2 মাস আগে তিনি বাড়িতে আসেন। তারপর আবার নিজের কর্মস্থলে ফিরে যান। আগামী ডিসেম্বর মাসেই আবার বাড়ি ফেরার কথা ছিল সুবোধ ঘোষের। পরিবার সূত্রে জানা যায় বর্তমানে তিনি কাশ্মীর উপত্যকার উড়িতে কর্মরত ছিলেন।সেখানেই পাকিস্তানের হামলায় সুবোধ ঘোষ সহ আরও 10 জন জোওয়ান শহীদ হয়। খবর পৌঁছতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।


 এরপর দেহ বাড়িতে এনে গান স্যালুট এর মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন হয়। এদিন শহীদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল রাজ্যপাল জগদীপ ধনকর এর। সেইমতো এলাকার মানুষজন সব একত্রিত ছিলেন এবং ঘটনাস্থলে পৌঁছে ছিলেন রানাঘাট কেন্দ্রে সাংসদ জগন্নাথ সরকার। কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে ঘন কুয়াশার জেরে পাইলট হেলিকপ্টার নিচে নামাতে পারেন নি। সেই কারণে ফিরে যেতে হল তাকে। এলাকাবাসীর আশা রাজ্যপাল যেন কোন একদিন তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। যদিও বৈঠক বাতিল হওয়ার কথা রাজ্যপাল নিজে ট্যুইট করে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.