সীমান্ত শহরে প্রথম চালু হলো 'লালগোলা উৎসব
দি নিউজ লায়নঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত সীমান্তের শহর লালগোলার বুকে লালগোলার মহেশ নারায়ণ অ্যাকাডেমির মাঠে শুরু হল ৪ দিনব্যাপী লালগোলা উৎসব। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্র পরিচালক ইন্দ্রাশিস আচার্য সহ বিশিষ্টরা। উৎসব ময়দানে বৈদ্যুতিক সরঞ্জাম, পোশাক, ফাস্টফুড সহ প্রায় ৪০টি স্টল রয়েছে।
মেলা কমিটির পক্ষ থেকে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কনকনে ঠান্ডা ও কুয়াশা উপেক্ষা করেই প্রথম দিন থেকেই লালগোলা ব্লকের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ উৎসবের মাঠে ভিড় জমাচ্ছেন। উৎসব কমিটির এক সদস্য মইদুল ইসলাম বলেন, এবারই লালগোলা উৎসব শুরু হল। প্রথম দিন থেকেই প্রচুর মানুষ আসছেন।
সন্ধ্যার পর ভিড় বাড়বে। নিখরচায় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি ক্যাম্প রয়েছে। স্বাস্থ্যবিধি মানার জন্য কমিটির পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে"। স্থানীয় বাসিন্দা ইজাজ আহমেদ বলেন, এই ধরনের উৎসব প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে। খুব ভালো লাগছে। আশা করব প্রতি বছর লালগোলা উৎসব অনুষ্ঠিত হবে"।

Post a Comment