দরিদ্রতার সম্মিলিত রূপ
দি নিউজ লায়নঃ
১। সন্তানহীন গৃহ শূন্য, ঘনিষ্ঠ আত্মীয় বর্গ ছাড়া ব্যক্তির দশ দিকশূন্য , মূর্খ ব্যক্তির হৃদয় শূন্য আর এসব শূন্যতার সম্মিলিত রূপ হল দরিদ্রতা।
২।স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হয় কিন্তু তারা তা ভুলে যায়। খুব হালকা ভাবে এদের গ্রহণ করা উচিত ঠিক ছাগলের সাথে ছাগলের যুদ্ধের মতো, বনবাসী সাধুর শ্রাদ্ধানুষ্ঠান কিংবা সূর্যদয় মেঘের গর্জন এর মত।
৩।দু ধরনের হিংসুক প্রাণী আছে, যথা সাপ এবং সাপের ন্যায় ক্রূর স্বভাববিশিষ্ট মানুষ। এদের মধ্যে সাপের মতো ক্রূর স্বভাববিশিষ্ট মানুষ অধিক বেশি ভয়ানক।কারণ মন্ত্রের দ্বারা সাপকে নিয়ন্ত্রণ করা গেলেও ক্রূর স্বভাবের মানুষকে বশীভূত করা যায় না।
৪। জীবনের একটি মাত্র মুহূর্ত যদি বৃথা ব্যয় হয় তবে কোটি কোটি স্বর্ণমুদ্রা বিনিময়ে তা আর ফিরে পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কি হতে পারে ?
৫।যার স্ত্রী অসতী, বন্ধু প্রতারক, এবং চাকর অবাধ্য , গৃহে তার সাপের বাস , অতএব মৃত্যু তার অনিবার্য।
৬। বিদ্যা এবং রাজনৈতিক ক্ষমতার মধ্যে কোন তুলনা চলে না। রাজা শুধু তার নিজ রাজ্যে সম্মানিত হন, কিন্তু বিদ্বান ব্যক্তি সর্বোচ্চ সম্মানিত হন।
৭। দূর থেকে কোন সুন্দর লম্বমান পোশাক পরিহিত ব্যক্তিকে ততক্ষণ ভালো দেখায় যতক্ষণ সে কথা না বলে ।

Post a Comment