আজ রাজ্যজুড়ে করোনার টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে প্রস্তুতি তুঙ্গে জেলায় জেলায় - The News Lion

আজ রাজ্যজুড়ে করোনার টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে প্রস্তুতি তুঙ্গে জেলায় জেলায়

 


দি নিউজ লায়নঃ   আজ শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরন কর্মসূচি জেলায় জেলায় প্রস্তুতি একেবারে তুঙ্গে টিকাকরণ কর্মসূচি তো যাতে কোনরকম বিপত্তি না ঘটে তার জন্য সর্বোচ্চ পর্যায়ে সর্তকতা নেয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ টি টিকাকরণ কেন্দ্রে করোনার প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হবে। মোট এক হাজার  তিনশ জনকে শনিবার টিকা দেওয়া হবে। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার যে  টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়া হবে সেই কেন্দ্র গুলি হল মেদিনীপুর মেডিকেল কলেজ ,খড়্গপুর মহকুমা হাসপাতাল, ঘাটাল মহকুমা হাসপাতাল, গড়বেতা, শালবনী, কেশপুর ,দাসপুর, ক্ষীরপাই ,চন্দ্রকোনা, ডেবরা, সবং, হিজলি ও বেলদা গ্রামীণ হাসপাতাল। পশ্চিম মেদিনীপুর জেলায় সব মিলিয়ে ২৫ টি সেশন সাইট রয়েছে।


 শুক্রবার পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে অ্যাম্বুলেন্সে করে হাবড়ায় আনা হলো করোনা ভ্যাকসিন।  শুক্রবার হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে এসে পৌছালো করোনা ভ্যাকসিন।প্রথম পর্যায়ে 540 টি ভ্যাকসিন আনা হল হাবড়া হাসপাতালে শনিবার থেকেই শুরু হবে করণা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার কাজ। করনা যোদ্ধাদের দিয়েই প্রথম শুরু হবে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া, এরপর ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যে করোনা ভ্যাকসিন দেয়া হবে এমনটাই জানালেন হাবড়ার হাসপাতালে সুপার বিবেকানন্দ বিশ্বাস। শুক্রবার বারুইপুর সুপার স্পে‌শালিটি  হাসপাতালে পুলিশি নিরাপত্তায় এই 'কোভিশিল্ড' ভ্যাকসিন এসে পৌঁছায়। সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়াও এদিন জয়নগর নিমপীঠ হাসপাতাল ও জয়নগর গ্রামীন হাসপাতালে এই ভ্যাকসিন এসে পৌঁছায়। 


বৃহস্পতিবার সোনারপুর গ্রামীন হাসপাতাল, ক্যানিং মহকুমা হাসপাতাল এবং বাসন্তী গ্রামীণ হাসপাতালে কোভিশিল্ড ভ্যাকসিন এসে পৌঁছায়। হাসপাতাল সূত্রে খবর, ৩৩০ ইউনিট করে ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে। আজ শনিবার থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। মান বজায় রাখতে শনিবার প্রথম দিনেই একসঙ্গে সব কেন্দ্র থেকে প্রতিষেধক দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সেইমতো ভ্যাকসিন কেন্দ্রের সংখ্যা অনেকটাই কমিয়ে আনা হয়েছে। হাওড়াতেও কমানো হয়েছে ভ্যাকসিন কেন্দ্র। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস জানিয়েছেন হাওড়ায় ১৬ জানুয়ারি শনিবার করোনা প্রতিষেধক দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে মোট ৮টি কেন্দ্র থেকে। 


সরকারি হাসপাতাল ও আর্বান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মিলিয়ে এই ৮টি ভ্যাকসিন কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। প্রতি জায়গায় ১০০ জন করে ভ্যাকসিন পাবেন। শনিবার এই কর্মসূচির আগে হাওড়ায় এর প্রস্তুতি প্রায় চূড়ান্ত। উত্তর দিনাজপুর জেলার মোট ৬টি টীকা কেন্দ্রে শনিবার মোট ৬০০ জন স্বাস্থ্য কর্মীদের এই টীকা দেওয়া হবে বলে জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানানো হয়েছে। এরমধ্যে রায়গঞ্জ গভর্ণমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও ইসলামপুর মহকুমা হাসপাতাল সহ ইটাহার গ্রামীণ হাসপাতাল, করনদিঘি গ্রামীন হাসপাতাল, হেমতাবাদ ও চাকুলিয়া ব্লক হাসপাতালে প্রথম দিনে ১০০ জন করে মোট ৬০০জন স্বাস্থ্য কর্মীদের করোনা টীকা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.