পেট্রোল,ডিজেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে হুগলির হিন্দ মোটর এলাকায় জিটি রোড অবরোধ করে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ
দি নিউজ লায়নঃ পেট্রোল, ডিজেল এর মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার জিটি রোড অবরোধ করে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।হিন্দমোটর শিবতলায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃনমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা।স্থানীয় একটি পেট্রোল পাম্পে গিয়ে ও তৃনমূলের কর্মীরা বিক্ষোভ দেখায়।
তৃনমূলের পক্ষ থেকে জানানো হয় যে পেট্রোল,ডিজেল এর দাম কমানোর দাবিতে তাদের এই বিক্ষোভ কর্মসূচি।পেট্রোল সাতাশি টাকা লিটার ,ডিজেল আশি টাকা ছাড়িয়েছে।জ্বালানীর দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন বাড়ছে।কেন্দ্র সরকার তেলের দাম নিয়ন্ত্রনে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ তৃনমূলের।অবরোধের জেরে যানজট তৈরী হয় জিটি রোডে।তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওই কর্মসূচিতে স্থানীয় তৃনমূলের নেতা ও কর্মী,সমর্থকেরা সামিল হয়েছিলেন।বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার পেট্রোল,ডিজেল এর দাম নিয়ন্ত্রণে না আনতে পারার জন্য তৃনমূলের নেতারা কেন্দ্র সরকার এর তীব্র সমালোচনা করেন।তাই পেট্রোল ও ডিজেল এর দাম কমানোর দাবিতে তৃনমূলের আন্দোলন অব্যাহত থাকবে বলে তৃনমূলের পক্ষ থেকে জানানো হয়।
Post a Comment