রোজকার একঘেয়ে পদ থেকে মুক্তি পেতে, বানিয়ে দেখুন ক্রিসপি ফিস বল - The News Lion

রোজকার একঘেয়ে পদ থেকে মুক্তি পেতে, বানিয়ে দেখুন ক্রিসপি ফিস বল


দি নিউজ লায়নঃ

উপকরন:

৫০০ গ্রাম ভেটকি বা কাতলা মাছ কাঁটা ছাড়ানো

২ টেবিল-চামচ বিস্কুটের গুঁড়ো

৪ টেবিল-চামচ কর্নফ্লাওয়ার

১ চামচ আদা বাটা

৪ কোয়া রসুন বাটা

ডিমের সাদা অংশ

১/২ টেবিল-চামচ লঙ্কাগুঁড়ো

তেল পরিমাণমতো

স্বাদ মতন লবন


প্রণালি:

 ছোট ছোট টুকরো করে মাছ সেদ্ধ করে নিন। তারপর মাছের মধ্যে ,আদা বাটা, রসুনবাটা, লঙ্কাগুঁড়ো, লবন দিয়ে একসঙ্গে মেখে রেখে নিন। একটি পাত্রে কর্নফ্লাওয়ার সামান্য লবন দিয়ে গুলে নিন। তারপর ম্যারিনেট করা মাছগুলোকে বলের আকাড়ে গড়ে নিয়ে অন্য একটি পাত্রে ডিম ফেটিয়ে বলগুলো ডুবিয়ে তুলে রাখুন।তারপর বলগুলোকে বিস্কুটের গুঁড়োয় কোট করে আধ ঘন্টা মত রেখে দিন। এর প্যানে তেল গরম করে ভেজে নিন। সার্ভিং ডিশে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ক্রিসপি ফিস বল। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.