এক হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো - The News Lion

এক হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ    মঙ্গলবার ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে শালবনি বিধানসভা কেন্দ্রের ভীমপুর,কইমা,মেটালা  সহ বিভিন্ন গ্রামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান গুলিতে উপস্থিত ছিলেন শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ।


ওই অনুষ্ঠানগুলিতে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের পর বিধায়ক শ্রীকান্ত মাহাতো গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র হিসেবে চাদর-কম্বল তুলে দেন। মঙ্গলবার প্রায় এক হাজার মানুষের হাতে তিনি শীত বস্ত্র তুলে দেন ।সেই সঙ্গে তিনি অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন। মঙ্গলবার সকাল ছয়টা থেকে তিনি তার কাজ শুরু করেন। সাতসকালে গ্রামে বিধায়ক কে কাছে পেয়ে খুশি গ্রামবাসীরা। সেই সঙ্গে তিনি দলমত নির্বিশেষে রাজনীতিকে দূরে সরিয়ে রেখে গ্রামবাসীদের হাতে শীতবস্ত্র তুলে দেন। 


তিনি বলেন আগেও যেমন ছিলাম, এখন ও তেমনি রয়েছি, আগামী দিনে একই ভাবে তিনি মানুষের সেবা করবেন। তাই দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের একমাত্র কর্তব্য  বলে বিধায়ক শ্রীকান্ত মাহাতো জানান।তাই শীতের সময় অসহায় মানুষদের হাতে তিনি শীত বস্ত্র  তুলে দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান। মঙ্গলবার এক হাজারেরও বেশি মানুষের হাতে তিনি শীত বস্ত্র তুলে দেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.