আজ শুভেন্দুর হুঁশিয়ারির জবাবে কী বলেন মমতা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল
সোমবার হুগলির পুরশুড়ায় শুভেন্দু অধিকারীর পালটা জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর একটা নাগাদ মঞ্চে ওঠার কথা রয়েছে তাঁর। শুভেন্দুর হুঁশিয়ারির জবাবে তিনি কী বলেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। পুরুলিয়া, নন্দীগ্রামের পরে এবার মমতা হুগলির পুরশূরায় শুভেন্দুর পাল্টা জনসভা করবেন। গত এক সপ্তাহ ধরে দলটি ওই সভার প্রস্তুতি নিচ্ছে।
দলের জেলা নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর সভায় লক্ষাধিক মানুষ সমবেত হবে। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী চন্দননগরে একটি রোড শো এবং একটি জনসভা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন বিধানসভা নির্বাচনে‘হুগলি জেলায় তৃণমূল শূন্য পাবে’। বিজেপি কর্মীদের উদ্দেশ্যে সেদিন শুভেন্দু বলেছিলেন আমি নন্দীগ্রামটা বুঝে নেব৷ আপনারা চন্দননগরটা বুঝে নিন।

Post a Comment