বাধাগুলোকে পাশ কাটিয়ে ভালো গুলোকে বেছে নিতে দেখেনিন আজকের রাশিফল - The News Lion

বাধাগুলোকে পাশ কাটিয়ে ভালো গুলোকে বেছে নিতে দেখেনিন আজকের রাশিফল

      



দি নিউজ লায়নঃ 

 মেষঃ      আপনার অসাধারণ মেধার কারণে আপনি অসাধ্য সাধন করতে পারবেন।ঘরের কাজ না করলে, পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হতে পারেন।বেশি চাপ নিলে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। 

 বৃষভঃ    বেশি খরচ না করে সঞ্চয়ের দিকে মন দিন। মনকে শান্ত রাখতে হতাশার থেকে দূরে থাকুন। সকালের দিকে স্ত্রীর সঙ্গে বিবাদ হলেও সন্ধ্যের দিকে সব মিটমাট হয়ে যাবে। 

 মিথুনঃ    প্রেম নিয়ে উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। বন্ধুর পাশে দাঁড়াতে না পেরে মনে অপরাধ বোধ তৈরি হতে পারে। চোখের সমস্যায় ভোগান্তির যোগ আছে।

কর্কটঃ   আজ নতুন গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে। বাইরের ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। পরিশ্রম করেও তার সুফল পাবেন না।

 

সিংহঃ   আজকের দিনে নতুন প্রকল্পের জন্য প্রচুর মূলধন যোগার করতে পারবেন। কোন খরচার বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দেখা দিতে পারে।

কন্যাঃ   অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে কর্মভাবে বিপত্তির সম্ভাবনা। একটু সংযত থাকলে নিজের বাসনা পূরণ হতে পারে। স্নায়ুবিক কারণে কষ্ট পেতে পারেন।

 তুলাঃ   অসৎ সঙ্গে অর্থনাশ হতে পারে। সন্তানকে সহযোগিতা করতে পেরে মনে শান্তির উদয় হবে। কাজের অগ্রগতি থেমে যেতে পারে।

বৃশ্চিকঃ   ব্যবসায় উন্নতি। ব্যবসার কাজে মনোনয়ন ও তাতে শান্তি লাভ হবে। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়।


ধনুঃ      বুদ্ধির ভুলের জন্য কোনো ভালো কাজ হাতছাড়া হতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে।

মকরঃ   অতি পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে। আজ ব্যবসার দিকে ভালো আয়ের যোগ আছে। প্রতিবাদী মনোভাবের জন্য চাকরির স্থানে জটিলতা দেখা দিতে পারে। একাধিক পথে আয় বাড়তে পারে।

কুম্ভঃ   কোনো বাজে চিন্তার জন্য মনের চাপ বাড়তে পারে। ভালো কাজের জন্য উপহাস জুটতে পারে। কোনো রোগের থেকে উদ্ধার পেতে পারেন। আর্থিকযোগ শুভ।

মীনঃ হঠাৎ করে কোন বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনে বিবাহিত জীবন সুখের হবে। আজকের দিনের শুরুতে খুব ভালোভাবে হবে। আর্থিক উন্নতিতে মানসিক শান্তি বজায় থাকবে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.