উলুবেড়িয়ার হাটগাছা গ্রাম আদর্শগ্রামে রূপান্তরিত হচ্ছে - The News Lion

উলুবেড়িয়ার হাটগাছা গ্রাম আদর্শগ্রামে রূপান্তরিত হচ্ছে

 


দি নিউজ লায়নঃ     গ্রামের অর্থনীতিকে উন্নত করতে মুক্তিধারা প্রকল্পের মাধ্যমে উলুবেড়িয়ার গদাইপুর গ্রাম আদর্শ গ্রাম হিসাবে গড়ে তোলা হচ্ছে।শনিবার বিকেলে উলুবেড়িয়ায় সবলা মেলার উদ্বোধন করতে এসে এই কথা বলেন পশ্চিমবঙ্গ স্বরোজগার কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক পুলক রায়।


এদিন তিনি বলেন আদর্শগ্রামে রাজ্য সরকারের ৮ টি দপ্তর কে নিয়ে গ্রামের অর্থনৈতিক কাঠামো মজবুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আদর্শ গ্রামে কমিউনিটি সেন্টার, e-library, ডাকঘর ছাড়াও ব্যাংকের ব্যবস্থা রাখা হবে। পুলক রায় বলেন আদর্শ গ্রামে মজা পুকুর সংস্কার করে তাতে মাছ চাষ করা হবে। এদিন বিধায়ক পুলক রায় বলেন ইতিমধ্যে গদাইপুর গ্রামে ২২ বিঘা জমিতে উন্নত মানের গোলাপ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। আইআইটি খড়গপুর থেকে চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী দিনে গদাইপুর গ্রামের গোলাপ রাজ্যের পাশাপাশি বিদেশে রপ্তানি করা হবে। এদিন বিধায়ক বলেন আগামী দিনে ব্লকের ৬ টি স্বনির্ভর গোষ্ঠী কে মুড়ি ভাজা মেশিন, ১০ টি স্বনির্ভর গোষ্ঠী কে মাশরুম চাষের জিনিসপত্র, ২টি গোষ্টিকে বিউটি পার্লার এবং ১০ টি গোষ্টিকে টেইলারিং সামগ্রী দেওয়া হবে।


এদিনের এই সবলা মেলা উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক ইদ্রিস আলী, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, উলুবেড়িয়ার মহকুমা শাসক অরিন্দম বিশ্বাস, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও নিলাদ্রি শেখর দে সহ অন্যান্যরা। সবলা মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.